রাজ্য জয়েন্টের রেজাল্ট প্রকাশের তারিখ জানাল বোর্ড, কীভাবে দেখবেন ফলাফল?

Published on:

Published on:

WBJEE results where to click
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্য জন এন্ট্রান্স এর ফলাফরে তারাবি জানালো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ড (WBJEE)। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় বৃহস্পতিবার ১৮ জুন এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। দুপুর ১টা নাগাদ  সল্টলেকের রূপান্ন ভবন থেকে সেই ফল প্রকাশ করা হবে। এবার কিভাবে এই ফলাফল অনলাইনে দেখবেন তা আজকে প্রতিবেদনে জানানো হল।

জয়েন্টের ফল দেখতে কোথায় ক্লিক করবেন? জেনে নিন (WBJEE)

জানা যায়, পরীক্ষার ফলাফল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট www.jeeb.nic.inwww.wbjeeb.in-এর মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা তাঁদের র‌্যাঙ্ক কার্ড ১৮ জুন বিকেল ৪টে থেকে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে (WBJEE)।

WBJEE results where to click

আরও পড়ুন: নিট পরীক্ষা দিতে যাওয়া পড়ুয়াদের স্বস্তি, রবিবার বিশেষ ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের

প্রসঙ্গত চলতি বছরের মে মাসের ২৪ তারিখ প্রথম পত্রের ১০০ নম্বরের অংক পরীক্ষা ও দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হয়েছিল দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত। আর এই বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষা দেয় ১লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী।

আর এই পরীক্ষা নেওয়া হয়েছে ২৬৭ টি কেন্দ্রে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচারের মতো স্নাতক কোর্সে ভর্তি হওয়া যায় এই পরীক্ষাতে RANK করেই।

তাছাড়া পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আর বৃহস্পতিবার অবশেষে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে (WBJEE)।