হাবরা থেকে হাওড়া যাতায়াত আরও সহজ! নতুন সরকারি বাস পরিষেবা চালু, স্টপেজ-সময়সূচি জানুন

Published on:

Published on:

WBTC Habra-Howrah bus service started D12A bus route timetable details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রোজ হাবরা থেকে হাওড়া (Habra-Howrah Bus Service) যাতায়াত করেন বহু মানুষ। এবার তাঁদের জন্য খুশির খবর। কারণ এবার হাবরা-হাওড়া নতুন সরকারি বাস (Habra-Howrah Bus) পরিষেবা চালু হয়ে গেল। এর ফলে বারাসাত, হাবরা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের প্রচুর সুরাহা হবে।

হাবরা-হাওড়া বাসের রুট ও সময়সূচি (Habra-Howrah Bus)

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে হাবরা-হাওড়া নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। ডব্লিউবিটিসি-র নতুন বাসটির রুট নম্বর হল D12A। পরিবহণ দফতর সূত্রে খবর, সকাল ৬:২০-তে হাবরা থেকে এই বাস ছাড়বে। অন্যদিকে ফেরার সময় হাওড়া টু নিউটাউন বাস ছাড়বে বিকেল ৪টের সময়। এরপর সন্ধ্যা ৬:২০-তে নিউটাউন থেকে হাবরার বাস রওনা দেবে।

আরও পড়ুনঃ ‘কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়’! তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দেবাংশু

ডব্লিউবিটিসি-র নতুন এই বাস হাবরা থেকে ছাড়ার পর অশোকনগর কচুয়া মোড়> দত্তপুকুর> বারাসাত> মধ্যমগ্রাম> বিরাটি> বিমানবন্দর> হলদিরাম> চিনার পার্ক> ইকোপার্ক> ইকোস্পেস> ইউনিটেক গেট ২> নারকেলবাগান> নিউটাউন> কলেজ মোড়> এসডিএফ> স্বাস্থ্যভবন> নিকো পার্ক> চিংড়িঘাটা> বেলেঘাটা> শিয়ালদহ> ধর্মতলা> ডালহৌসি হয়ে হাওড়া পৌঁছবে। এই নতুন সরকারি বাস পরিষেবা চালু হওয়ার ফলে হাজার হাজার নিত্যযাত্রীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া বিশেষভাবে উপকৃত হবেন হাবরা-হাওড়া রুটে যাতায়াতকারী মহিলারা। কারণ ইতিমধ্যেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে এই বাসে চেপে একেবারে বিনামূল্যে হাওড়া সহ কলকাতার বেশ কিছু জায়গায় পৌঁছে যেতে পারবেন তাঁরা।

Habra-Howrah bus service started

নিত্যযাত্রীদের পাশাপাশি এই নতুন সরকারি বাস পরিষেবার চালু হওয়ায় বহু সাধারণ যাত্রীরও সুবিধা হবে। কারণ অনেককেই দূরপাল্লার ট্রেন ধরতে হাওড়ায় যেতে হয়। তবে লাগেজ নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার সামর্থ্য অনেকেরই থাকে না। নয়া এই বাস পরিষেবা চালু হওয়ায় লাগেজ থাকলেও অল্প কিছু ভাড়ার মাধ্যমে তাঁরা হাওড়ায় পৌঁছে যেতে পারবেন। ফলে যাতায়াতের ঝক্কি ও খরচ দু’দিক থেকেই তাঁদের সুরাহা হবে।