সকাল ১১টা থেকে ৩টে অব্দি ‘সেল্ফ লকডাউন’! হঠাৎ কেন এমন নির্দেশ?

Published on:

Published on:

Weather Alert Kerala Self Lockdown Advisory from 11 AM to 3 PM
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আবার কি লকডাউন ফিরছে? সম্প্রতি এই প্রশ্ন উঠতেই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে কেরলে আবার লকডাউন শুরু হবে। তবে আসলে বিষয়টা একেবারেই আলাদা। করোনা নয়, ভয়ঙ্কর গরম আর তাপপ্রবাহ (Weather) থেকে মানুষকে বাঁচাতেই কেরলে দিনের কয়েক ঘণ্টা ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে ‘সেল্ফ লকডাউন’।

ভয়ানক গরমে (Weather) কেরলে ‘সেল্ফ লকডাউন’

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের মানুষকে বলেছেন, সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরোতে। এই সময়টাকে ‘সেল্ফ লকডাউন’ হিসেবে মেনে চলার কথা বলা হয়েছে। অর্থাৎ, নিজের নিরাপত্তার জন্যই এই কয়েক ঘণ্টা ঘরে থাকার অনুরোধ। এর পিছনে রয়েছে তীব্র গরমের পরিস্থিতি (Weather)।

কেরলের একাধিক জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে (Weather)। পালাক্কড়, কোল্লাম ও ত্রিশূর-সহ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। শুধু গরমই নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়ছে। এর ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, এই সময় রোদে বেশিক্ষণ থাকলে হিটস্ট্রোক হতে পারে। গুরুতর ক্ষেত্রে তা প্রাণঘাতীও হতে পারে। তাই প্রয়োজন না হলে এই সময় বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। কারও শরীরে হিটস্ট্রোকের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি অসুস্থ কাউকে দেখলে তাকে ছায়ায় নিয়ে গিয়ে ঠান্ডা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে (Weather) রাজ্য সরকার কিছু বাড়তি পদক্ষেপও নিয়েছে। গরমের জন্য জনসভা, খেলাধুলা বা প্যারেডের মতো ভিড় এড়াতে এইসব কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। এমনকি বাজি ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে, যাতে আগুন লাগার ঝুঁকি না বাড়ে।

আরও পড়ুনঃ ‘বাকিদের কী হবে?’ প্রশ্ন শুনেই কল্যাণকে সোজা হাই কোর্টে যেতে বললেন প্রধান বিচারপতি

এছাড়া অফিস ও বিভিন্ন সংস্থাকে কাজের সময় বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের সময়সূচি বদলাতে বলা হয়েছে, যাতে তারা এই তীব্র গরমের (Weather) সময়টা এড়াতে পারেন।