ভোট শেষ হতেই ফের কড়াকড়ি! ইভিএম-স্ট্রংরুম পাহারায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী নামাল কমিশন

Published on:

Published on:

West Bengal Assembly Election 2026 EC Tightens Security Around EVMs and Counting Centres
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোট (West Bengal Assembly Election 2026) শেষ হলেও এখন সবচেয়ে বড় চিন্তা ভোটগণনা ঘিরে। তাই ইভিএম, স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তা আরও বাড়াচ্ছে নির্বাচন কমিশন। যাতে ভোটের ফল প্রকাশের আগে কোনও সমস্যা বা গোলমাল না হয়, সেই কারণেই বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

স্ট্রংরুম নিরাপত্তা বানাতে যুদ্ধ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (West Bengal Assembly Election 2026)

ভোটপর্ব (West Bengal Assembly Election 2026) শেষ হওয়ার পর এখন সমস্ত ইভিএম স্ট্রংরুমে সুরক্ষিত রাখা হয়েছে। আর সেই স্ট্রংরুমের নিরাপত্তা আরও জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। আগে এই কাজে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।

বর্তমানে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে বাহিনী রয়েছে, তার মধ্যে রয়েছে ১০০ কোম্পানি সিআরপিএফ। পাশাপাশি ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্ট্রংরুমে ১২ থেকে ১৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাহারার দায়িত্বে থাকছেন বলে কমিশন সূত্রে খবর।

এ বার ভোটগণনার কেন্দ্রের সংখ্যাতেও কিছু পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। ২৯৪টি বিধানসভা আসনের ভোট গণনা হবে মোট ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় গণনা হবে, সেই তালিকাও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।

Voter Card you can cast your vote with this prove

আরও পড়ুনঃ ভোট মিটতেই বড় স্বস্তি! ED মামলায় জামিন পেলেন IPAC কর্তা বিনেশ চান্দেল

আগের নির্বাচনের তুলনায় এ বার গণনাকেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ৯০টি কেন্দ্রে ভোটগণনা হয়েছিল। পরে ২০২১ সালের নির্বাচনে সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৮। তবে এ বার সেই সংখ্যা কমিয়ে ৮৭ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে (West Bengal Assembly Election 2026)।