বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার পর দ্বিতীয় দফার ভোটও (West Bengal Assembly Election 2026) বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। কমিশনের (Election Commission of India) তৎপরতায় প্রতিবারের ন্যায় ঝড়েনি রক্ত। বহু বছর পর এমন ভোট উৎসব দেখেছে রাজ্যবাসী। আগামী ৪ঠা জুন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। এরই মধ্যে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের নতুন মামলা।
ভোটগণনার আগে জোড়া মামলা হাইকোর্টে | West Bengal Assembly Election 2026
নির্বাচনের ফলাফল গণনার আগেই গণনাকেন্দ্রের বিন্যাস এবং কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা। বৃহস্পতিবার হাইকোর্টে দুটি মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। গণনাকেন্দ্রে কর্মী নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে নতুন মামলা।
গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলে মামলা আদালতে। ওদিকে গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। এবার ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ‘সেন্ট্রালাইজেশন’ বা কেন্দ্রীকরণের করা হয়েছে।

আরও পড়ুন: ভোট মিটতেই বড় স্বস্তি! ED মামলায় জামিন পেলেন IPAC কর্তা বিনেশ চান্দেল
আইনজীবীর আপত্তি, এভাবে গণনাকেন্দ্রের স্থান বদল করা নিয়ে। কমিশনের এই সিদ্ধান্ত আইনত সঠিক নয় বলে মত আইনজীবী। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারই এই মামলার শুনানি হবে। দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বিচারপতি কৃষ্ণা রাও’র এজলাসে। এবার এই ইস্যুতে জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।












