ভোটগণনার ঠিক আগেই হাই কোর্টে বড়সড় ধাক্কা খেল তৃণমূল, জোর অস্বস্তিতে শাসকশিবির

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি পাত্তাই দিল না হাইকোর্ট। নির্বাচনের ফলাফল গণনার আগে গণনাকেন্দ্রের বিন্যাস এবং কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোড়া মামলা হয়েছিল। সেই মামলায় তৃণমূলের যুক্তি খারিজ। নির্বাচন কমিশনের (Election Commission of India) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়ে ধাক্কা খেল তৃণমূল (Trinamool Congress)।

ভোটগণনার আগে হাইকোর্টে তৃণমূলের অস্বস্তি | Calcutta High Court

গণনাকেন্দ্রে কর্মী নিয়োগের স্বচ্ছতা ও গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও’র এজলাসে এই মামলার শুনানি হয়।
আদালত স্পষ্ট জানিয়ে দেয়, গণনার যাবতীয় সিদ্ধান্ত নেবে কমিশন। এরপরই তৃণমূলের মামলা খারিজ করে দেন বিচারপতি।

এদিন কমিশন ও তৃণমূলের আইনজীবীর বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। তৃণমূলের আইনজীবী কল্যাণকে উদ্দেশ্য করে কমিশনের আইনজীবী বলেন, “আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না। আপনার অসহায়তা এবং হতাশা প্রকাশ পাচ্ছে।” পাল্টা কমিশনের আইনজীবী ডিএস নাইডুকে কল্যাণ বলেন, “আপনি ডিস্টার্বিং এলিমেন্ট। হাইকোর্টের জজ ছিলেন? ছিঃ।”

মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ, গণনার দিন সুপারভাইজার হিসেবে থাকবেন কেন্দ্রীয় কর্মীরাই।

আরও পড়ুন:ফের যাত্রী ভোগান্তি হাওড়া ডিভিশনে! টানা চারদিন বাতিল একাধিক ট্রেন

তবে বিচারপতি আরও বলেছেন, গণনা চলাকালীন যদি দেখা যায় কোনও কেন্দ্রীয় কর্মী বিশেষ কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন অর্থাৎ গণনায় ‘বেনিয়ম’ হলে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারবে তৃণমূল।