মার্চে সত্যিই ঢুকছে বকেয়া DA? রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আগেই জয় পেয়েছেন সরকারি কর্মীরা। তবে জয় মিললেও মেলেনি বকেয়া। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জট খোলার নাম নেই। মার্চ মাস শেষ হতে চললেও এখনও বকেয়া মহার্ঘ ভাতা মেলেনি। এই পরিস্থিতিতে ফের বৃহত্তর আন্দোলনের ডাক রাজ্য সরকারি কর্মীদের।

ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের | Dearness Allowance

গত ৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার সম্পূর্ণটা মিটিয়ে ফেলতে হবে। সম্প্রতি রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৪৮ মাসের বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। দুটি কিস্তিতে দেওয়া হবে বকেয়া। প্রথম কিস্তির টাকা চলতি বছরের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা বলা হয়েছিল সরকার তরফে।

এরই মধ্যে সরকারি কর্মীদের একটা অংশের অভিযোগ, ঘোষণার পরেও সরকার টাকা দিতে টালবাহানা করছে। মার্চ মাস প্রায় শেষ হতে চললেও এখনও পর্যন্ত সরকারি কর্মীরা প্রথম কিস্তির টাকা মেলেনি বলে অভিযোগ উঠেছে। কেন এই বিলম্ব? এই ইসুতেই ক্ষোভের সঞ্চার সরকারি কর্মীদের মনে।

এখনও বকেয়া ডিএ না মেলায় এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। এই ইস্যুতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় কর্মীদের নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন। হকের পাওনা আদায় করতে ফের রাস্তায় নামার কথাও বলেছেন তিনি।

Dearness Allowance.

আরও পড়ুন: ধর্মঘটে অনুপস্থিতির খেসারত? বেতন কাটার নির্দেশ আসতেই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের

উল্লেখ্য, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে, ৩১ মার্চের মধ্যে। প্রথম কিস্তি ৬ মার্চের মধ্যে দিতে হবে। একইসাথে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেই নিয়ে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সুপ্রিম নির্দেশ ছিল, ২৫ শতাংশ দেওয়ার পরেও বাকি ৭৫% বকেয়া ডিএ-র কীভাবে, কত কিস্তিতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি।