বিতর্কের মাঝেই এল সুখবর! বকেয়া DA-র ৫০% অ্যাকাউন্টে ঢোকার সার্কুলার জারি রাজ্যে

Published on:

Published on:

dearness allowance(247)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ডিএ ইস্যুতে জোর চর্চা চলছে রাজ্যে। গতকালই পিছিয়ে গেছে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি। এরই মধ্যে এবার রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য এল বড় সুখবর। বকেয়া নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) এলাকার অন্তর্গত ব্যাঙ্কগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনভোগীদের ভালো খবর দিয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস।

বকেয়া ডিএ সংক্রান্ত সার্কুলার | Dearness Allowance

২১ জুলাই জারি করা একটি সার্কুলার অনুযায়ী, রাজ্য সরকার ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, আগেই পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তবে KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে সমস্যা হচ্ছিল।

সেই সময় সরকার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। এরপরই সরকার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্যাঙ্কগুলির কাছ থেকে অতীত পেনশন বিতরণের বৈধ এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করা হবে।

জানা গিয়েছে, WBIFMS-এর অধীনে একটি বিশেষ ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ তৈরি করা হয়েছে রাজ্য সরকার তরফে, প্রিন্সিপাল এ.জি. অফিস প্রয়োজনীয় ডেটা আপলোড করেছে৷ ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পোর্টালে আপলোড করা তথ্য যাচাই করতে হবে সঠিকভাবে। একইসাথে পেনশনভোগীদের ব্যক্তিগত বিবরণ এবং বেসিক পেনশনের তথ্য নিজেদের সিস্টেমের সাথে মিলিয়ে আপডেট করতে হবে৷

নির্দেশ, ব্যাঙ্কগুলিকে তাদের সিস্টেমের মধ্যেই প্রতিটি পেনশনভোগীর জীবিত থাকার স্থিতি নিশ্চিত করতে হবে৷ সিস্টেমের লজিক এবং উপলব্ধ রেকর্ডের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা বকেয়া ভাতার অংশ পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে।

dearness allowance(199)

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা’র তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? প্রকাশ্যে বড় আপডেট

আরও বলা হয়েছে, ইতিমধ্যে কোনো পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর মৃত্যু হয়ে থাকে, তবে ২৩/০৩/২০২৬ তারিখের ৭৫-F(Pen) মেমোরেন্ডাম অনুযায়ী সেই বকেয়া অর্থ নমিনি বা আইনি উত্তরাধিকারীকে প্রদান করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, অবশিষ্ট বকেয়া ডিআর-এর হিসাব এবং বিতরণের জন্য ব্যাঙ্কগুলিকে রোপা ২০০৯, ২০০৮-১৯ পর্যন্ত অতীত পেনশন বিতরণের বৈধ তথ্য জমা দিতে হবে৷

যে সমস্ত পেনশনভোগীর তথ্য ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টালে নেই, তাদের তথ্যও ব্যাঙ্কগুলিকে প্রদান করার কথা বলা হয়েছে, যাতে সকল যোগ্য পেনশনভোগীরা নিজেদের প্রাপ্য পেতে পারেন সেই লক্ষ্যে। সরকারের কড়া নির্দেশিকার পর আশা দেখছেন পেনশনভোগীরা। বকেয়া ডি-আর কবে হাতে আসবে আপাতত সেই অপেক্ষায় সকলে।