ঢুকছে ১০০০, জুলাই মাসের কত তারিখ বার্ধক্য ভাতার ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে? জেনে নিন

Published on:

Published on:

Bardhakya Bhata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা একাধিক প্রকল্পের নাম, ভাতার পরিমাণ উভয়ই বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এসেছে অন্নপূর্ণা যোজনা। ভাতা দ্বিগুন বেড়ে হয়েছে ৩০০০, যুবসাথীর বদলে যুব শক্তিতেও ১৫০০ এর বদলে দেওয়া হচ্ছে ২০০০ ও ৩০০০ টাকা। সম্প্রতি বার্ধক্য ভাতাও (Bardhakya Bhata) বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য।

বার্ধক্য ভাতার টাকা নিয়ে আপডেট | Bardhakya Bhata

বাজেট থেকে বার্ধক্য ভাতার পরিমাণ ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে। তবে বর্ধিত টাকা তো দূর, জুলাই মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও রাজ্যের বহু উপভোক্তা এখনও তাঁদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাঁদের টাকা ঢুকেছে, তাঁরা ১৫০০ টাকার বদলে ১০০০ টাকা করে পেয়েছেন।

এই অবস্থায় সকলের মনে প্রশ্ন বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে। জুন মাসের ঘোষণার পর অনেকেই আশা করছিলেন, জুলাই মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ করা হবে। তবে তা না মেলায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বাড়তি ৫০০ টাকা কবে দেওয়া হবে। পাশাপাশি নতুন উপভোক্তারা কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন সেই নিয়েও চিন্তায় অনেকে।

অনেকেই মনে করছেন, জুলাই মাসে বর্ধিত ১৫০০ টাকা না দেওয়ার পেছনে রয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। বর্তমানে অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের বাছাই করতে সরকার বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো প্রকল্পগুলিতে প্রশাসন পর্যাপ্ত নজর বা সময় দিয়ে উঠতে পারছে না। এই কারণেই উপভোক্তাদের এই মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে মনে করা হয়েছে।

Old Age Pension

আরও পড়ুন: সব আবেদন খারিজ! রাজ্যের মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের

কবে মিলবে বর্ধিত ভাতা? মনে করা হচ্ছে আপাতত পূর্বের ভাতার যে পরিমাণ ছিল সেই টাকা দিয়ে পরে হয়তো বকেয়া ৫০০ টাকা রিলিজ করা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে এখনও কোনও নির্দেশিকা আসেনি। তাই আপাতত উপভোক্তাদের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।