বয়স আর বাধা নয়! রাজ্য সরকারি চাকরিতে বড় ছাড় দিল সরকার

Published on:

Published on:

West Bengal Raises Upper Age Limit for Government Job Up to 45 Years
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির (Government Job) অপেক্ষায় থাকা হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে অনেকেই বয়সসীমা পেরিয়ে যাওয়ার চিন্তায় ছিলেন। এবার সেই সমস্যা কিছুটা মেটাতে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন নিয়মে বেশ কয়েকটি গ্রুপের চাকরিতে আগের তুলনায় বেশি বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

সরকারি চাকরির (Government Job) বয়সসীমা বৃদ্ধি

গত ১৬ মে রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি চাকরির (Government Job) বয়সসীমা বাড়ানোর কথা জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ‘West Bengal Services (Raising of Age-limit) Rules, 1981’-এ সংশোধন আনা হয়েছে। সরকারের দাবি, গত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হওয়ায় অনেক চাকরিপ্রার্থী সময়মতো পরীক্ষায় বসার সুযোগ পাননি। সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ এ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। তবে যেসব পদে আগে থেকেই ৪১ বছরের বেশি বয়সসীমা ছিল, সেখানে পুরনো নিয়মই বহাল থাকবে। গ্রুপ বি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৪ বছর করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা মিলেছে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। এই দুই বিভাগের চাকরিতে এখন সাধারণ প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

শুধু সরকারি দপ্তর নয়, রাজ্যের বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে হওয়া নিয়োগেও এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ বিভিন্ন কর্পোরেশন, পুরসভা বা সংশ্লিষ্ট সংস্থার চাকরির ক্ষেত্রেও সাধারণ প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নতুন নিয়ম ১১ মে ২০২৬ থেকে কার্যকর বলে ধরা হবে। ফলে ওই তারিখের পর প্রকাশিত বা ভবিষ্যতে প্রকাশিত সব নিয়োগ বিজ্ঞপ্তিতেই নতুন বয়সসীমার সুবিধা পাওয়া যাবে।

Big decision for government employees! If you delay, your CL will be cut

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়েছেন? টাকা পাওয়া নিয়ে জানুন নতুন আপডেট

রাজ্যের এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন সেইসব প্রার্থীরা, যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির (Government Job) প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বয়সসীমার কারণে সুযোগ হারানোর আশঙ্কায় ছিলেন। নতুন নিয়মের ফলে আরও অনেক প্রার্থীর সামনে সরকারি চাকরির দরজা খোলা থাকল।