ডিগবাজি! ৩১ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু, আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(179)
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবারের ঠান্ডায় কলকাতাও রীতিমতো কাঁপছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে দিনভর কাবু করছে ঠান্ডা। এদিকে হাড়কাঁপানো ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী দু-দিন প্রায় একই রকম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলত শীতের দাপট আরও বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, আপাতত একই রকম থাকলেও বুধবারের পর থেকে কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায়। নতুন বছরের শুরু থেকে উর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকেই তাপমাত্রা বাড়বে। তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

বছরের শুরুতে তাপমাত্রা চড়বে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সামান্য কমতে পারে শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩- ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে আগামী তিন-চার দিন। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে সকালের দিকে। আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না।

আরও পড়ুন: ‘ভারতকে বাঁচাতে বাংলা জিততেই হবে’, ২৬-এর নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বড় প্রতিক্রিয়া বি এল সন্তোষের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) প্রায় সব জেলাতেই কুয়াশা ভোগাবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যতে নেমে যাচ্ছে। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
৩১ ডিসেম্বর থেকে শীতের দাপট আরও বাড়তে পারে।