এল সপ্তম পে কমিশন, DA কবে? সরকারের ঘোষণার পর দিন গুনছেন রাজ্যের শিক্ষকেরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে বহু আর্জি, আন্দোলন, ধর্না দিয়েও কাঙ্খিত ডিএ (Dearness Allowance) মেলেনি। ২০২৬ বিধানসভা ভোটে পালাবদল হওয়ার পর বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন শিক্ষকেরা (Teachers)। কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি গতকালের বৈঠকে। এই নিয়েই হতাশ শিক্ষকদের একটা অংশ।

DA কবে মিলবে? সরকারের দিকে তাকিয়ে শিক্ষকেরা | Dearness Allowance

আগে তৃণমূল সরকারের বর্ধিত ৪% ডিএ নিয়েও ব্রাত্যই রয়েছেন শিক্ষকরা। মেলেনি বকেয়া মহার্ঘ ভাতা। ভোটের আগে প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে গত ১৩ মার্চ ধর্মঘটে সামিল হন শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ। তার পরই জানা যায় রাজ্য অর্থ দফতরের তরফে কোন পদ্ধতিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে, তা স্থির করবে সংশ্লিষ্ট দফতরে নির্দেশিকা দেওয়া হয়েছে।

গত পয়লা এপ্রিল রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ কীভাবে দেওয়া হবে, সেই নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক করে তৎকালীন তৃণমূল সরকারের অর্থ দফতর।
২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়।

ঠিক কী পদ্ধতিতে শিক্ষক, শিক্ষাকর্মীদের ডিএ মেটানো হবে তা জানতে চেয়ে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরে চিঠি দেয়। ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) জানানোর কথা বলা হয়েছিল। এরপর নবান্নে পৌঁছয় গুরুত্বপূর্ণ ফাইল। শিক্ষাদপ্তর থেকে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল যায় নবান্নে। তবে লাভের লাভ কিছু হয়নি।

এছাড়া সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে তৎকালীন রাজ্য সরকার যে ৬২ পাতার ‘স্টেটাস রিপোর্ট’ পেশ করে তাতে সুকৌশলে ‘গ্র্যান্ট ইন এইড’-এর কথা বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছিল। শিক্ষকদের আশা ছিল, নতুন সরকার গঠনের পরেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে এখনও পর্যন্ত তা হয়নি।

আরও পড়ুন: ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট, মহিলাদের জন্য জারি হল বিশেষ গাইডলাইন

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, সপ্তম পে কমিশনের কথা বলা হলেও মহার্ঘ ভাতার বিষয়ে কোনও আলোচনা হয়নি। যা নিয়ে আমরা হতাশ। তবে তিনি আরও বলেন আমরা আশা করছি কয়েক দিনের মধ্যেই সরকার তাদের অবস্থান স্পষ্ট করবে।