দিনভর টুপটাপ, আজ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া

Published on:

Published on:

south bengal weather(244)
Follow

বাংলাহান্ট ডেস্ক: পাক্কা একমাস পর দুর্গাপুজো। এখনও পিছু ছাড়ছে না বৃষ্টি। গতকালও একের পর এক জেলা ভিজেছে। আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের জেরে আজও একই রকম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। উইকেন্ডে বৃষ্টি চলবে কলকাতা সহ অধিকাংশ জেলায়। উত্তরবঙ্গের কী পরিস্থিতি? সকাল সকাল জেনে নিন আবহাওয়ার খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে নতুন করে জন্ম নিয়েছে নিম্নচাপ। আবার, রাজ্যের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এইসবের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আজ শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা। যার কারণে সতর্কতা জারি রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। সঙ্গে দোসর হবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া।

বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের এক-দুটি অংশে। রবিবার ছুটির দিনেও একই রকম থাকবে আবহাওয়া। আগামীকালও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। কাটবে দুর্যোগ।

Weather Update

আরও পড়ুন: পুজোয় বাড়তে পারে যাত্রী ভিড়, পরিস্থিতি সামলাতে জোড়া বিশেষ ট্রেন চালাবে রেল! কোন রুটে?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। এছাড়া বাকি সব জেলাতেই দমকা হাওয়া বইবে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। আগামী সপ্তাহজুড়েও দক্ষিণবঙ্গে বৃষ্টির সিলসিলা জারি থাকবে।