বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই বৃষ্টি কমেছে গত দু’দিনে। ফিরেছে ভ্যাপসা গরম। এদিনও সকাল থেকেই রোদের ঝলকানি। সূর্যের আলো ফোঁটার থেকে দোসর গরম আর অস্বস্তি। রাতেও বহাল থাকছে একই পরিস্থিতি। আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। উত্তরবঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টির তুমুল সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হালকা সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বুধবারও একই রকম থাকবে পরিস্থিতি। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান এবং গুজরাটের নিম্নচাপের উপর দিয়ে রৌরকেল্লা এবং দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
বৃষ্টি কমেছে, চড়ছে পারদ | Weather Update
আবহাওয়া দপ্তর বলছে, আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। বৃষ্টির কোনও সতর্কতাও নেই। সুতরাং ভারী বৃষ্টির হাত থেকে কিছুটা বিরাম। তবে বহাল থাকবে ভ্যাপসা গরম ও অস্বস্তি।
বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার পর্যন্ত ঝড়-জলের পরিস্থিতি চলবে। বৃষ্টি পারে ফের কিছুটা ঠান্ডা হতে পারে পরিস্থিতি।

আরও পড়ুন: পাহাড়ে পুজোর ছুটি কাটাতে চান? প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন এই নিরিবিলি গ্রাম থেকে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বুধে অতি ভারী বৃষ্টিও হতে পারে দু-এক জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তালিকায়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত।













