সক্রিয় অক্ষরেখায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শনিতেও, দিনভর কোথায় কেমন থাকবে আবহাওয়া দেখুন

Published on:

Published on:

South Bengal Weather may receive rainfall under the influence of a cyclonic circulation
Follow

বাংলাহান্ট ডেস্ক: গভীর নিম্নচাপ সরে গেলেও মরসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর জেরে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। ভিজবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে বদলাতে পারে পরিস্থিতি। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ শনিবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির দাপট ও তীব্রতা কিছুটা কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিন। বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে, দুই বঙ্গেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। বেশ কিছুদিন ধরে ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে রয়েছে। বৃষ্টির দাপট কমলে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্যও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস তরফে।

আরও পড়ুন: ডার্বি হার অতীত, অসহায় প্রটেক্টর্সদের গোলের সুনামিতে ভাসিয়ে দিলো ইস্টবেঙ্গল! মরশুমের দ্বিতীয় হ্যাটট্রিক বিষ্ণুর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত টানা ভারী হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।