বাংলাহান্ট ডেস্ক: পুজোর দিন এগিয়ে আসছে। তবে বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে কিছুটা কমেছে ঝড়-বৃষ্টি। তবে পরিস্থিতি বেশিদিন শান্ত থাকবে না। আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস। তার আগে আজ রবিবার কেমন থাকবে আবহাওয়ার মুড? দেখে নিন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকদিন। আজ বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি সেভাবে হবে না। হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
এদিন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও। আগামীকাল থেকে বৃষ্টি কমবে রাজ্যে। বাড়বে বুধবার থেকে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ৪০-৫০ কিমি/ঘণ্টা। অধিক দুর্যোগের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ নিকিতা, সিটংয়ের ঘটনায় গ্রেফতার হোমস্টের মালিক-সহ ৪
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের সব জেলাতেই আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।













