শুক্রে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে! নয় জেলায় সতর্কতা, ঝড়ের সম্ভাবনাও রবিবার অবধি

Published on:

Published on:

south bengal weather(226)
Follow

বাংলাহান্ট ডেস্ক: উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে আজও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে গত কয়েকদিনে ভিজেছে দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা। আবহাওয়া দপ্তর বলছে, আজও সেই ধারাই অব্যাহত থাকবে। শুক্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর কোথায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ ও শনি-রবিবার উত্তর থেকে গোটা রাজ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায়। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার গতি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও বেশি থাকতে পারে।

আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও থাকছে এদিন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে একাধিক জেলায়। তালিকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আজ কাল ও পরশু দক্ষিণের সব জেলাই মোটের ওপর ভিজবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ প্রতিটি জেলাকে সতর্ক করা হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম থাকবে পরিস্থিতি। আগামী সপ্তাহ থেকে কমতে পারে ঝড়-বৃষ্টির দাপট।

south bengal weather(256)

আরও পড়ুন: বিক্ষোভ-আন্দোলন পেরিয়েও ভাটা পড়েনি জনপ্রিয়তায়! প্রধানমন্ত্রী হিসাবে ফের মোদীকেই চান দেশবাসী

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি থাকবে। রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।