বাংলাহান্ট ডেস্ক: ফুঁসছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) দুয়ারে দুর্যোগ। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির ডবল ডোজ। কতদিন চলবে এই পরিস্থিতি? জানাল আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ঝড়বৃষ্টির পরিস্থিতি সর্বত্রই। কোথাও ভারী কোথাও হালকা কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।
এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। শহর কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
সোমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও। আগামীকাল সোমবারও একই পূর্বাভাস থাকবে এই জেলাগুলির জন্য। আবহাওয়া দপ্তর বলছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে কমতে পারে ঝড়-বৃষ্টির দাপট।

আরও পড়ুন: ‘সময়ে সময়ে অতি তৎপর হয়ে ওঠে এজেন্সি’! ED-CBI-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কোন মামলায়?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গে তুলনামূলক কম ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবারও কিছু কিছু অংশে বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।













