দুর্ধর্ষ সেঞ্চুরি করেই মহাদেবকে স্মরণ! অভিষেক শর্মার সেলিব্রেশনের বিষয়ে চমকপ্রদ তথ্য জানালেন তাঁর বাবা

Published on:

Published on:

What did Abhishek Sharma father say about Om Namah Shivay celebration?
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় T20-তে টিম ইন্ডিয়া আফগানিস্তানকে ১২৭ রানে পরাজিত করেছে। ওই ম্যাচে অভিষেক শর্মা (Abhishek Sharma) ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পাশাপাশি, তিনি প্লেয়ার অফ দ্যা ম্যাচ হিসাবেও বিবেচিত হন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তিনি মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন। যা T20 ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হিসাবে বিবেচিত হচ্ছে। এই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর সময় তিনি ১১ টি ছক্কা ও ৯ টি চার মারেন। অভিষেক এই ইনিংসটি ৩১৭.৬৫-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে খেলে আফগান বোলারদের বিধ্বস্ত করেছেন। এদিকে, সেঞ্চুরি পূর্ণ করার পর অভিষেক মাঠেই মহাদেবের মতো ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে চোখ বন্ধ করে উদযাপন করেন। পাশাপাশি তিনি, ‘ওঁ নমঃ শিবায়’ (Om Namah Shivay) মন্ত্রও উচ্চারণ করেন। এই প্রসঙ্গে অভিষেকের বাবা রাজকুমার শর্মা জানিয়েছেন যে, অভিষেক ক্রিকেটের (Cricket) প্রতি এতটাই অনুরাগী যে তিনি এখন অনুশীলন ছাড়া আর কিছুই করছেন না। রাজকুমার আরও জানান যে, পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি ডাকলেও অভিষেক আসতেন না। তিনি কেবল অনুশীলনে ব্যস্ত থাকতেন এবং ভোর ৪ টায় ঘুম থেকে উঠে মেডিটেশন করতেন।

দুর্ধর্ষ সেঞ্চুরি করেই মহাদেবকে স্মরণ অভিষেকের (Abhishek Sharma):

অভিষেক প্রচুর মেডিটেশন করেন: সংবাদ সংস্থা PTI-এর খবর অনুযায়ী, অভিষেকের বাবা রাজকুমার শর্মা জানিয়েছেন, ‘অভিষেক ভোর ৪ টায় ঘুম থেকে উঠে মেডিটেশন করে। এটা ওর একটা ভালো অভ্যাস এবং ওর মনও পুরোপুরি স্থির থাকে। আমি খুব খুশি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ক্রিকেট মাঠটি একটি গুরুদ্বারের মতো, যে এর পুজো করে সে সর্বদা ফল লাভ করে।’

What did Abhishek Sharma father say about Om Namah Shivay celebration?

অভিষেক শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন এবং পরের হাফ-সেঞ্চুরি করতে তাঁর লাগে মাত্র ১৪ বল। এর আগে, T20 আন্তর্জাতিক (ফুল মেম্বার) ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল জিম্বাবোয়ের সিকান্দার রাজার দখলে। যিনি ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। এদিকে, ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা (৩৫ বলে)।

আরও পড়ুন: বিশ্বব্যাপী সঙ্কটের আবহেই এগোচ্ছে ভারতের অর্থনীতি! GDP গ্রোথের অনুমান বাড়িয়ে ৭ শতাংশ করল Moody’s

কী জানিয়েছেন অভিষেকের বাবা: জানিয়ে রাখি যে, রাজকুমার শর্মা আরও বলেন, ‘অভিষেক এতটাই অনুরাগী যে অনুশীলন ছাড়া আর কিছুই দেখতে পায় না। আমরা ওকে বাড়িতে আমন্ত্রণ জানাতাম, কিন্তু ও আসত না এবং অনুশীলনেই মনোনিবেশ করত। এই অনুশীলনই অভিষেককে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা করি সে কঠোর পরিশ্রম চালিয়ে যাবে, ভালো ইনিংস খেলবে এবং ভারতকে জিততে সাহায্য করবে।’

আরও পড়ুন: সিরিজ জিতে মনও জিতলেন শ্রেয়স! টিম ইন্ডিয়ার ট্রফি সেলিব্রেশনে যোগ দিলেন আফগান অধিনায়ক

উল্লেখ্য যে, সামগ্রিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় T20 টিম ইন্ডিয়ার অন্য ব্যাটারদের দুর্বলতাও প্রকাশ করেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে ভারত প্রথম ১০ ওভারে ১৪২ রান তুলেছিল। কিন্তু পরের ১০ ওভারে মাত্র ৭৯ রান করতে সক্ষম হয়। একটা সময়ে ১৫.৩ ওভার শেষে শিবম দুবে আউট হওয়ার আগেই স্কোর ১৮৬-এ পৌঁছে গিয়েছিল। অনুমান করা হচ্ছিল টিম ইন্ডিয়া হয়তো ২৫০ রানে পৌঁছে যাবে। যদিও, এরপর শেষ ২৭ বলে মাত্র ৩৫ রান আসে।