বাংলা হান্ট ডেস্ক: এবার পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে কামাখ্যা (Kamakhya) আরও কাছে হয়ে গেল। চালু হলো নতুন ট্রেন। সন্ধ্যেতে ছেড়ে পর দিন সকালেই পৌঁছানো যাবে কামাখ্যায়। আধুনিক এই বন্দে ভারত (Vande Bharat) ট্রেনটি ছাড়বে হাওড়া (Howrah) থেকে।
হাওড়া কামাখ্যা বন্দে ভারতে (Vande Bharat) থাকছে কি কি সুবিধা?
ভারতীয় রেল আরও একধাপ এগিয়ে বন্দে ভারত হাওড়া কামাখ্যা চালু করল। ট্রেনটির কোচ সংখ্যা ১৬। এখানে ১১ টি এসি থ্রি টায়ার, চারটি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। ১৩ টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। সূত্র থেকে জানা যাচ্ছে এই ট্রেন প্রথমে দাঁড়াবে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনের পর এই ট্রেন নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং তারপর রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌছাবে। ফেরার সময়ও একই যাত্রা পথে ফিরবে এই ট্রেন, ফলে এই স্টেশনগুলোতে ফেরার সময়তেও দাঁড়াবে এই ট্রেন। সপ্তাহে ছয় দিন চলবে হাওড়া কামাখ্যা বন্দে ভারত।
আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞপ্তি দিল অর্থ দপ্তর
সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে এই ট্রেন ছাড়বে আর পরের দিন সকাল আটটা কুড়ি মিনিটে এই ট্রেন পৌঁছাবে। কামাখ্যা থেকে এই ট্রেন ছাড়বে সন্ধ্যে ছটা পনেরো মিনিটে। হাওড়া পৌঁছাবে পরের দিন ৮ টা ১৫ মিনিটে। তবে কামাখ্যা থেকে বুধবার দিন এই ট্রেন পাওয়া যাবে না। আর হাওড়া থেকে এই ট্রেন পাওয়া যাবে না বৃহস্পতিবার। এই ট্রেনের থার্ড এসির ভাড়া ২৩০০ টাকা। সেকেন্ড এসির ভাড়া ৩০০০ টাকা। ফাস্ট এসির ভাড়া ৩৬০০ টাকা। এই ট্রেনে আছে কবচ, এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম এর মত অত্যাধুনিক বিভিন্ন পরিষেবা। একসঙ্গে ৮০০রও বেশি যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবে এই ট্রেনে।
আরও পড়ুন: আজ বসন্ত পঞ্চমীতে জেনে নিন কিভাবে আবির্ভাব ঘটেছিল মা সরস্বতীর

এই ট্রেনের থ্রি টায়ার এসিতে ৬১১ টি বার্থ রয়েছে, টু টায়ার এসিতে রয়েছে ১৮৮ টি বার্থ। আর ফার্স্ট ক্লাস এসিতে রয়েছে ২৪ টি বার্থ। অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট এই ট্রেন উন্নত নিরাপত্তা ও নজরদারির জন্য সেন্সর ভিত্তিক ইন্টার কমিউনিকেশন দরজা, শেষ প্রান্তের দেওয়ালে ফায়ার ব্যারিয়ার দরজা এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। লাগেজ রাখার প্রশস্ত জায়গা রয়েছে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সুবিধা রয়েছে। ফার্স্ট কোর্স এসি কোচ গুলিতে অতিরিক্ত গরম জলের সঙ্গে সাওয়ারের সুবিধা দেওয়া হচ্ছে। এটি সবথেকে কম সময়ে পৌঁছে দেবে। হাওড়া গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘার ট্রাভেল টাইম হচ্ছে উনিশ ঘণ্টা পঞ্চাশ মিনিট, কামরূপের ট্রাভেল টাইম কুড়ি ঘন্টা ত্রিশ মিনিট। সরাইঘাটের ট্রাভেল টাইম সতেরো ঘন্টা তিরিশ মিনিট। সেখানে মাত্র বন্দে ভারত ১৪ ঘণ্টায় পৌঁছে দেবে। সব থেকে কম সময়ে পৌঁছানোর জন্য এর চেয়ে ভালো ট্রেন আর হয় না। তাই কলকাতা থেকে কামাখ্যা যাতায়াত আরো বেশি সুবিধা জনক হয়ে গেল, সাধারণ মানুষের কাছে।













