বাংলাহান্ট ডেস্ক: দেশের প্রতিটি নাগরিকের কাছেই আধার কার্ড গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি কাজে, সম্পত্তি কেনাবেচা সহ বিভিন্ন কাজেই প্রয়োজন হয় আধারের। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার লিঙ্কড মোবাইল নম্বর (Aadhaar Link) প্রয়োজন হয়। আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা কি বাধ্যতামূলক?
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Link) বাধ্যতামূলক?
জানিয়ে রাখি, আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও আধার নম্বর বৈধ থাকবে। তবে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন পরিষেবা পেতে হতে পারে সমস্যা। বিভিন্ন অনলাইন পরিষেবায় পরিচয় যাচাই করা হয় আধার নম্বর লিঙ্ক থাকা মোবাইল নম্বরে। কিন্তু মোবাইল লিঙ্ক না থাকলে পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন।

কী হবে লিঙ্ক না থাকলে: ফোন নম্বর যদি লিঙ্কড না থাকে তবে আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করা যাবে না। কারণ ডাউনলোডের জন্য প্রয়োজন ওটিপি ভেরিফিকেশন। মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আধার কার্ডে (Aadhaar Link) কোনও পরিবর্তন সম্ভব নয়। অনলাইন পোর্টাল বা আধার অ্যাপের মাধ্যমে সব ধরনের আপডেট পাওয়া যাবে না।
আরও পড়ুন : IPS অফিসারদের এবার ‘ChatGPT ক্লাস’! AI শিখলেই মিলবে মূল্যায়নে সুবিধা, নয়া নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
কী সমস্যা হতে পারে: অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও হতে পারে সমস্যা। কারণ কেওয়াইসি করার জন্য আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি আসার প্রয়োজন হয়। এছাড়াও ডিম্যাট অ্যাকাউন্ট খোলা, ট্রেডিং, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেও সমস্যা হবে।
আরও পড়ুন : নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগণনায় বিজেপির দাপট, পিছিয়ে বিরোধীরা
উল্লেখ্য, আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক অনলাইনে বাড়ি বসে করা যাবে না। এর জন্য আধার সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করতে হবে।












