বাংলাহান্ট ডেস্ক : এখনও দুবাইতে আটকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং ছেলে ইউভান। ছেলেকে নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তাঁরা। এই পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন শুভশ্রী ইউভান?
এখনও দুবাইতে আটকে রয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)
জানা গিয়েছে, বুধবার রাতে দুবাই থেকে ফেরার বিমান ছিল শুভশ্রীর। কিন্তু শেষ মুহূর্তেই তা বাতিল হয়ে যায়। রাজ চক্রবর্তী এক সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার ভোরে ফের বিমান ধরার কথা রয়েছে তাঁদের। মুম্বই হয়ে কলকাতা ফিরবেন শুভশ্রী ইউভান।

চলছে ফেরার চেষ্টা: ইতিমধ্যেই স্ত্রী এবং পুত্রকে নিরাপদে দেশে ফেরানোর জন্য বিধানসভা অধ্যক্ষের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককেও জানিয়েছেন রাজ। এমনকি দুবাইতে থাকা শুভশ্রীর বন্ধুরাও অনেক চেষ্টা করছেন বলে খবর। এই মুহূর্তে দুবাইয়ের পরিস্থিতি অনেকটা ঠিক হলেও যতক্ষণ না পরিবারকে কাছে পাচ্ছেন ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছেন না রাজ।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বাংলায় পেট্রোল পাম্পগুলিতে তেলের আকাল
শুভশ্রীর সঙ্গে রয়েছেন ইউভান: জানা গিয়েছে, ইউভানের পরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। মেয়ে ইয়ালিনীকে কলকাতায় স্বামীর কাছেই রেখে গিয়েছিলেন তিনি। এর মাঝেই মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতি।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমজনতার পকেটে টান? দাম বাড়বে রান্নার গ্যাসের?
যদিও দুবাইতে পরিস্থিতি এখন অনেকটাই ভালো। কিছুদিন আগে শুভশ্রীর বাবাও জানিয়েছিলেন, দিনে অনেকটা সময়ই মেয়ের সঙ্গে কথা হয় তাঁর। এমনকি নাতি ইউভান তাঁকে জানিয়েছে, ওখানে তাঁরা নিরাপদেই আছে।












