বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হয়েছে অন্নপূর্ণা দিবস। গতকাল থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকাও পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছবে। তবে এই মাসেও যদি কেউ টাকা না পেয়ে থাকেন তাহলে সরকারের চালু করা হেল্পলাইন নম্বরে (Annapurna Yojana Helpline Number) ফোন করে অভিযোগ জানাতে পারেন।
অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন নম্বর | (Annapurna Yojana)
গতকাল বইমেলা প্রাঙ্গনে আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমরা দেড় কোটিরও বেশি অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ট্রান্সফার করছি। সংখ্যাটা প্রায় ১ কোটি ৬০ লাখের কাছাকাছি। আরও যেসব মহিলা বাকি আছেন, তাঁদের প্রত্যেককে আমরা বাছাই করে টাকা পাঠিয়ে দেব। আজ সারাদিন ধরে অ্যাকাউন্ট ট্রান্সফার প্রক্রিয়া চলবে।“
আরও পড়ুনঃ নামে এবার ‘মমতা’ও, ‘তৃণমূল’ও! কমিশনে কোন ৩ নাম পাঠাল মমতা শিবির? কী প্রতীক চাইল জানুন
এরপরেও কোনও মহিলা যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, তাহলে রাজ্যের চালু করা হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। সেই নম্বরটি হল- ৮২৮২০ ৮২৮২০। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
এছাড়া কেউ চাইলে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ ইমেল করেও জানাতে পারেন। এক্ষেত্রে রাজ্যকে নিজের সমস্যার কথা জানিয়ে asap@wb.gov.in ইমেল আইডিতে মেল করতে হবে। এখানে অভিযোগ জানাতে দ্রুত সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। বিগত চার মাসে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা লাফিয়ে বেড়েছে। জুন মাসে ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছিলেন। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষ। এরপর অগাস্টে প্রায় ১ কোটি ৪৬ লাখ ও সেপ্টেম্বরে প্রায় ১ কোটি ৬০ লাখ মহিলা এই প্রকল্পের টাকা পাবেন।













