কলকাতা বা উত্তর ২৪ পরগণা নয়, এই জেলাতেই সবথেকে বেশি আবেদন যুবসাথীর জন্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে যুবসাথীর (Yuva Sathi) আবেদন শুরু হতেই কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে যুবক যুবতীদের মধ্যে। কর্মহীন যুবদের জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে এই বেকার ভাতা। এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও প্রায় প্রতি দিনই লাফিয়ে বাড়ছে যুবসাথীর আবেদনের সংখ্যা। জানা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধুমাত্র কলকাতাতেই যুবসাথীর আবেদন সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ।

যুবসাথী প্রকল্পে (Yuva Sathi) কত আবেদন পড়ল রাজ্যে

সূত্রের খবর অনুযায়ী, যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকে ৯ দিনে গোটা রাজ্যে ৬১ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। সমগ্র রাজ্যে আবেদনের দিক থেকে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথীতে আবেদন। প্রথম ৯ দিনেই কলকাতায় আবেদনের সংখ্যা ২ লক্ষেরও বেশি। এখনও আরও ৩ দিন আবেদন করা যাবে এই প্রকল্পে। ফলত সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Which district has highest yuva sathi application

সবথেকে বেশি আবেদন কোথায়: জানা যাচ্ছে, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্যে প্রথম ৯ দিনে অনলাইন এবং অফলাইন মিলিয়ে মোট ৬১.১৭ লক্ষ আবেদন (Yuva Sathi) জমা পড়েছে। তালিকায় সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। এখানে মোট ৪.৮২ লক্ষ আবেদন জমা পড়েছে। সবথেকে কম আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে কালিম্পংয়ে। প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়েছে এই জেলায়।

আরও পড়ুন : সোনার সংসারে জয়জয়কার ‘পরিণীতা’র, কোন ক্যাটাগরিতে কে পেল জয়?

কতদিন পর্যন্ত করা যাবে আবেদন: দক্ষিণ এবং উত্তর ২৪ পরগণাতেও প্রচুর আবেদন জমা পড়েছে যুবসাথীতে। যথাক্রমে ৪.৬ লক্ষ এবং ৩.৯৫ লক্ষ আবেদন জমা পড়েছে এই দুই জেলায়। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে যুবসাথীতে। ততদিনে আবেদনের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : জাতিভিত্তিক সংরক্ষণ নয়, মেধাই অগ্রগণ্য, SSC একাদশ-দ্বাদশ নিয়োগ কাউন্সেলিংয়ে নয়া নিয়ম

এদিকে বেকার ভাতা এবং রাজ্যে বাড়তে থাকা বেকারের সংখ্যা নিয়ে তীব্র কটাক্ষ শানিয়েছে বিরোধীরা। পালটা সরকারের যুক্তি, বেকার যুবক যুবতীদের চাকরির ফর্ম পূরণ করতে যাতে কারোর কাছে হাত পাততে না হয় তার জন্যই এই প্রকল্পের ব্যবস্থা।