৩ দিনের কড়া ডেডলাইন! কলকাতার নতুন মেয়র কে হচ্ছেন?

Published on:

Published on:

Who will be the new mayor of Kolkata‌ Municipal Corporation
Follow

বাংলা হান্ট ডেস্ক :  কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদে ফিরহাদ হাকিমের ইস্তফার পর প্রশাসনিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। মেয়র হিসেবে কার নাম ঘোষণা করা হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নতুন মেয়র কে ?

রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন মেয়রের নাম জানানো না হলে পুরসভার অস্তিত্ব নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৫ জুন মেয়র পদ থেকে সরে দাঁড়ান ফিরহাদ হাকিম। এরপর থেকে পদটি শূন্য থাকায় কলকাতা পুরসভার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাজ্য প্রশাসনের বক্তব্য, কোনও পুরসভা যদি আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে না পারে অথবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে, তাহলে সরকার সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। এমনকি ছয় মাসের জন্য পুরসভাকে ভেঙে দেওয়ার ক্ষমতাও সরকারের রয়েছে। তবে সরাসরি কোনও পুরসভাকে ভেঙে দেওয়ার আগে তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিতে হয়। সেই আইনি বিধান মেনেই রাজ্যপালের নির্দেশে কলকাতা পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নোটিশ পাওয়ার পর থেকে মাত্র তিন দিনের মধ্যে তাদের লিখিত বক্তব্য বা রিপ্রেজেন্টেশন সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। নোটিশের একটি অনুলিপি কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের কাছেও পাঠানো হয়েছে‌ বলে জানা গেছে। তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই সরকারের কাছে পুরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব জমা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

Who will be the new mayor of Kolkata‌ Municipal Corporation

আরও পড়ুন : ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, নেওয়া হচ্ছে ৫,০০০ ট্রেনি, রইল আবেদনের লিঙ্ক

এই সময়ের মধ্যে নতুন মেয়রের নাম সামনে আসে কি না এবং সরকারের নোটিশের প্রেক্ষিতে পুরসভার অবস্থান কী হয়, তার উপরই নির্ভর করবে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ।