বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর লড়াই। এদিকে বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড (England National Football Team) এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2026) অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর (Mexico) মুখোমুখি হবে। ওই ম্যাচটি মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে সম্পন্ন হবে। যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার বিশাল উচ্চতায় অবস্থিত।
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ডের (England National Football Team) ফুটবলাররা ব্যবহার করতে পারবেন ভায়াগ্রা:
এদিকে, মেক্সিকো সিটির উচ্চতার কারণে ইংল্যান্ড দলের ফুটবলাররা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। মূলত, অক্সিজেনের স্বল্পতার ফলে ফুটবলারদের ক্লান্তি ও মাথাঘোরার মতো সমস্যা হতে পারে। এমতাবস্থায়, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইংল্যান্ডের ফুটবলাররা এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভায়াগ্রা ব্যবহার করতে পারেন।

জানিয়ে রাখি যে, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি তথা WADA) অত্যদিক উচ্চতার অস্বস্তি মোকাবিলায় ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেয়। এই প্রসঙ্গে ইংল্যান্ডের ম্যানেজার টমাস টুখেল ইতিমধ্যেই জানিয়েছেন যে, তাঁদের খেলোয়াড়রা সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় পাবে না। তাই, অনুমান করা হচ্ছে যে, তাদের খেলোয়াড়রা ভায়াগ্রা ব্যবহার করে থাকতে পারে।
উল্লেখ্য যে, মাঠের বাইরের প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠতে ইংল্যান্ড দল এই ম্যাচের জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। সম্প্রতি মেক্সিকো সফরকারী ইকুয়েডরের খেলোয়াড়দের স্থানীয় সমর্থকরা ঘুমোতে দেয়নি। ফলে, ইংল্যান্ড দলের হোটেলের ঠিকানা গোপন রাখা হয়েছে। যাতে অনুরাগীরা ফুটবলারদের বিরক্ত করতে না পারে।
এছাড়াও, ফুটবলারদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁদের কক্ষে হোয়াইট নয়েজ অডিও মেশিন ব্যবহার করা হবে। এদিকে, যেসব ফুটবলারের কাছে ইয়ারপ্লাগ বা স্লিপ ব্যান্ড থাকবে না, তাঁদের ঘুমের ওষুধ দেওয়া হবে।













