বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমশ অত্যাচারের সম্মুখীন হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে ঘটছে প্রাণহানিও। সম্প্রতি দীপু দাস হত্যাকাণ্ডের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। এমনকি, এই ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতও। এদিকে, IPL ২০২৬-এর আগে সম্পন্ন হওয়া নিলামে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকার মোটা দামে কিনেছে KKR (Kolkata Knight Riders)। তারপরই শুরু হয়েছে সমালোচনা।
৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেছে KKR (Kolkata Knight Riders):
মূলত, বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার পরিপ্রেক্ষিতে ক্রিকেট অনুরাগীদের একাংশ কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে, হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুস্তাফিজুর কোনও প্রতিবাদ জানাননি অথবা টুইটও করেননি। এমতাবস্থায়, KKR-কে বয়কট করার ডাক দিয়েছেন রাজ্যের হিন্দুত্ববাদীদের একটি বড় অংশ। এমনকি, বিষয়টির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে সমালোচনা।

জানিয়ে রাখি যে, এর আগেও নিয়মিতভাবে বাংলাদেশের খেলোয়াড়দের কেনার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে KKR-এ। ইতিমধ্যেই এই ফ্র্যাঞ্চাইজি মাশরাফি মূর্তাজা থেকে শুরু করে শাকিব আল হাসান, লিটন দাসের মতো খেলোয়াড়দের নিজেদের সঙ্গে যুক্ত করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত IPL-এর মঞ্চে সবচেয়ে বেশি বাংলাদেশি তারকা KKR-এর জার্সিতেই খেলেছেন।
আরও পড়ুন: দুর্দান্ত রেকর্ড গড়েও বিজয় হাজারে ট্রফি থেকে বেরিয়ে গেলেন বৈভব সূর্যবংশী! সামনে এল কারণ
চলতি বছরের নিলামে মুস্তাফিজুরকে কেনার জন্য ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করছে নাইট শিবির। IPL-এর নিলামে এখনও পর্যন্ত এটাই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স ৬ লক্ষ ডলারের (বর্তমানে ৫ কোটি ৪৫ লক্ষ টাকা) বিনিময়ে মাশরাফি মুর্তাজাকে কিনেছিল।
আরও পড়ুন: আদানির হাতেই বাংলাদেশের বিদ্যুতের সুইচ! পরিস্থিতি বেগতিক হলেই অন্ধকার হবে পড়শি দেশ
এমতাবস্থায়, সামগ্রিকভাবে বর্তমানে বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের আস্ফালন বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘুরা নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছেন সেই আবহে ওই দেশের ক্রিকেটমহলকে কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানের KKR-এ ‘এন্ট্রি’-র বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল সমালোচনা।












