৪৮ ঘণ্টায় ঘুরে যাবে পুরো খেলা! ফের দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত? আবহাওয়ার আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(176)
Follow

বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছে রাজ্যে। এরই মধ্যে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে, মারকাটারি শীতের ইনিংস শেষ হচ্ছে সপ্তাহান্তে। আগামী সপ্তাহ থেকে ফের বাড়বে তাপমাত্রা। মূলত রবিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গোটা রাজ্যেই বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সোমবার থেকেই গোটা রাজ্যে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। কিন্তু পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ফের।

আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচেই থাকবে। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে। ফলে শীতের অনুভূতিও আর বেশিদিন নয় রাজ্যে। সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে গোটা রাজ্যে। রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যাবে।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন মোড়, মামলাকারীরাই কি ‘দাগি’? SSC তালিকায় বিস্ফোরক তথ্য

south bengal weather(189)

শনি এবং রবিবার নাগাদ কুয়াশা বাড়বে। ঘন কুয়াশার সম্ভাবনা হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। তাপমাত্রা সামান্য বাড়লেও ভরপুর শীতের আমেজ রয়েছে উত্তরবঙ্গে। রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। আবহাওয়া অফিস বলছে, আপাতত উত্তরেও একই রকম থাকবে তাপমাত্রা। রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।