বাংলাহান্ট ডেস্ক: দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই, তবে তাতে শীত যে মালুম হচ্ছে তেমনটাও নয়। তাপমাত্রার নামা-ওঠা অব্যাহত। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও ফ্যাকাশে হচ্ছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক ভোলবদল হবে আবহাওয়ার। বাড়বে তাপমাত্রা। হাওয়া হবে শীত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। তার আগে আপাতত রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না দক্ষিণবঙ্গে। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় চড়বে পারদ।
সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছোঁয়ার পূর্বাভাস। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর বলছে, খুব শীঘ্রই ৩৩ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবারের পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। ১৯ ডিগ্রিতে উঠতে পারে পারদ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ফিল হবে গরম।
দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। সতর্কতা নেই কোথাও।
আরও পড়ুন: ভূমিহীন হলেই মিলবে ৪০০০ টাকা! রাজ্যের নতুন স্কিমে বড় ঘোষণা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও কুয়াশার প্রভাব রয়েছে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দু’দিন। বেশি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। পাশাপাশি শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও।
উইকেন্ডে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়বে উত্তরেও। তবে শীতের আমেজ একেবারে গায়েব হবে না। এখনও হালকা শিরশিরানি থাকবেই। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও বাকি সমতলের উপরের জেলাগুলিতে ১১-১৫ ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রা।












