রাত পোহালেই ‘পাল্টি’ মারবে আবহাওয়া? দক্ষিণবঙ্গ নিয়ে আগাম আপডেট দিল হাওয়া অফিস

Published on:

Published on:

south bengal weather(203)
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগে সরস্বতী পুজোয় গায়ে সোয়াটার চাপাতে হত, আর এখন রীতিমতো ঘামছে মানুষজন। মাঘ মাসের শুরু থেকেই ঠান্ডার আমেজ ধীরে ধীরে অনেকটাই কমেছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দিনের বেলায় উধাও শীত। তবে আবার রাতের দিকে কিছুটা ঠান্ডা বাড়ছে কিছুটা। আবহাওয়া দপ্তর বলছে, এবার আর জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বঙ্গে। এবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে সর্বত্র।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শীতের আমেজ আরও কমবে আগামীকাল থেকে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। ২৬ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সবমিলিয়ে উর্দ্ধমুখী তাপমাত্রা।

south bengal weather(195)

তাপমাত্রা কিছুটা বাড়লেও গোটা রাজ্যেই থাকবে কুয়াশার দাপট। বেশি কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে। বেলা বাড়তে তা কমবে ধীরে ধীরে।

শহর কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

south bengal weather(192)

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বড় বদলের ইঙ্গিত, তিন কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের পথে রাজ্য

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। একই রকম আবহাওয়া থাকবে সব জেলায়। ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে উত্তরের সমতলের জেলাগুলিতে।