শীঘ্রই শীতের প্রত্যাবর্তন? দক্ষিণবঙ্গ নিয়ে নতুন খবর দিল আবহাওয়া দপ্তর: আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(207)
Follow

বাংলা হান্ট ডেস্ক: কিছুটা উর্দ্ধমুখী হওয়ার পর বর্তমানে কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪-১৫ ডিগ্রির ঘরে। সকাল ও রাতে শীতের আমেজ রয়েছে সর্বত্র। তবে বেলা বাড়তে তা উধাও। তাহলে কি ফের দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফিরছে শীত? আবহাওয়া দপ্তর অবশ্য বলছে, আপাতত শীতের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? জানুন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে। আগামী কয়েক দিন আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আগামী ৪৮ ঘণ্টায়।

হাওয়া অফিস পূর্বাভাসে বলছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস। তবে তাতেও শীতের আমেজ হাওয়া হবে না। কনকনে শীত ও আর ফিরছে না এই মুহূর্তে। তবে শীতের প্রত্যাবর্তন হবে কি না সেই বিষয়ে স্পষ্ট আপডেট নেই। ভোর ও সকালের দিকে কোথাও কোথাও হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায় অধিক কুয়াশা পড়তে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। শহর কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

south bengal weather(195)

আরও পড়ুন: বাতিল হয়েছিল ২৬০০০ চাকরি, SSC নয়া নিয়োগ নিয়ে বড় ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে সতর্কতা আপাতত জারি থাকছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে কোথাও কোথাও। এর জেরে হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে তাপমাত্রা ১০- ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।