তেড়েফুঁড়ে আসছে ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(183)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও সেই ধারা অব্যাহত থাকবে। শনিবারও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উঠতে পারে কালবৈশাখীর ঝড়ও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার রাতের দিকে ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা। শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কিছু অংশে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মঙ্গলবার নাগাদ ফের বৃষ্টি বাড়তে পারে। আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পর ধীরে ধীরে বাড়বে ফের। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।

South Bengal Weather

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

শনিবার শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। আপাতত দু’দিন তাপমাত্রা কিছুটা কমবে উত্তরবঙ্গেও। পারদও ঊর্ধ্বমুখী হবে মঙ্গলবার থেকে ফের।