বাংলাহান্ট ডেস্ক: শীত-শীত ভাব রয়েছে গোটা রাজ্যে। ফেব্রুয়ারী পড়ে গেলেও তাপমাত্রা আপাতত আয়ত্তে। পারদ ওঠা-নামা চলছে ঠিকই, তবে কনকনে শীতের কামব্যাক যেমন হচ্ছে না তেমনই গরমও পড়ে যায়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather
আপাতত উত্তুরে হাওয়ার দাপট এখনও রাজ্যজুড়ে বজায় রয়েছে। সকাল ও রাতের দিকে ভালোই শিরশিরানী হচ্ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসসের আশেপাশে থাকবে। নতুন করে আর কনকনে ঠান্ডা না পড়লেও আগামী বেশ কয়েকদিন এই মনোরম আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে।
আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোথাও বৃষ্টি হবে না। সকাল ও বিকেলে শীতের আমেজ, দিনের বেলায় সামান্য উষ্ণতা থাকবে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো এখনই লেপ-কম্বল তুলে রাখার আদর্শ সময় নয়। আরও কয়েকদিন রাজ্যে ঠান্ডা থাকবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। যদিও বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ দেখা যাবে।

আরও পড়ুন: বাজেটে একধাক্কায় DA বাড়ানোর জল্পনা, তার আগেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা…
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দার্জিলিং, কোচবিহার সহ উত্তরের জেলাগুলিতে বেশ ঠান্ডা রয়েছে। আপাতত উত্তরবঙ্গেও তাপমাত্রার বড়-সড় হেরফের হবে না কয়েক দিনে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।












