ফের পাল্টি খাবে শীত! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা: আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(174)
Follow

বাংলা হান্ট ডেস্ক: কোথাও স্বাভাবিকের চেয়ে ৫ কোথাও ৭ কোথায় আরও কম, এতটাই নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন ঠাণ্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রাজ্যের প্রায় সমস্ত জায়গায় আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। তবে তাল কাটবে নতুন বছরের শুরুতেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে এই শীত দীর্ঘস্থায়ী হবে না। নতুন বছরের শুরু হতে দাপট কমবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে ১ জানুয়ারির পর থেকে। যদিও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় কলকাতার তাপমাত্রা আবার ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে রাতের তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও তেমনটাই থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে থাকবে কুয়াশার দাপট।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

south bengal weather(180)

আরও পড়ুন: টাইম টেবিলের সঙ্গে রুটেও বদল, নতুন বছরে একগুচ্ছ ট্রেনের সফরসূচি পরিবর্তন শিয়ালদহ-হাওড়া ডিভিশনে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি এলাকায় পারদ ৪-৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। দার্জিলিঙে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে

আগামী ২–৩ দিন সকালের দিকে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি হলুদ সতর্কতা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।