ভ্যাপসা গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কতদিন চলবে? আগামীকালের আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

South Bengal Weather may receive rainfall under the influence of a cyclonic circulation
Follow

বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলের শুরুতেই হু হু করে বাড়ছে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা ওপরে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গে? আবহাওয়ার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। তার সাথে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। আগামীকাল শনিবার পর্যন্ত কলকাতা-সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই ৮ জেলায় গরম ও অস্বস্তি থাকবে চরমে। যার জেরে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার পূর্বাভাস। এরপর রবিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উঠতে পারে কালবৈশাখী। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: ভোটের মুখে কলকাতা থেকে উদ্ধার বিপুল নগদ ও নথি, যোগ সূত্রে সোনা পাপ্পু, ঠিক কত পরিমান সম্পত্তি মিলল?

শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। রবিবার ভিজতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে এবারে। তবে রবিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।