গরম ভুলে যান! রাত পোহালেই দক্ষিণবঙ্গে ‘নতুন খেলা’ শুরু: আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(182)
Follow

বাংলাহান্ট ডেস্ক: উত্তুরে হাওয়ার দাপটে ফের রাজ্যে নামছে তাপমাত্রা। জেলায় জেলায় তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে। নতুন করে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় শীতের আমেজ। তাহলে কি শীতের নয়া ইনিংস শুরু? কী বলছে আবহাওয়া দপ্তর? দেখে নিন সর্বশেষ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ভরপুর শীতের আমেজ থাকবে রাজ্যে। তাপমাত্রা নিম্নমুখীই থাকবে আরও দিন চার-পাঁচ মতো। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার পূর্বাভাস। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র শিরশিরানী বাড়বে।

আবহাওয়া দপ্তর বলছে, আপাতত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমেছে প্রায় সব জেলাতেই। আসলে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই ফের রাজ্যে হুহু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আর এর দাপটেই নামছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

South Bengal Weather move the blanket or umbrella rain forecast again

উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। মোটের উপর বেশিরভাগ জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই কম-বেশি কুয়াশা পড়বে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু কিছু অংশে অধিক কুয়াশার সম্ভাবনা।

আরও পড়ুন: DA বকেয়া নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার আন্দোলনে নামছেন কেন্দ্রীয় কর্মীরা

south bengal weather(212)

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও তাপমাত্রা নেমেছে। আরও বেড়েছে শীতের দাপট। আপাতত ৪-৫ দিন আবহাওয়া একই রকম থাকবে। সমতলের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরের কোনও জেলাতেও বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস নেই।