বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা নামছে আর উঠছে। আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মাঘের শেষে এসে একদম হাড় কাঁপুনে শীতও নেই, তেমনি শীতের আমেজ একেবারে উধাও হয়ে যায়নি। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজায় থাকবে শীতের আমেজ। তবে তিনদিন পরই হাওয়া হবে শীত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে। যার জেরে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলায় শীতের আমেজ। আপাতত কিছুদিন সেই ধারাই অব্যাহত থাকবে। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাতে পারে বলে পূর্বাভাস।
আপাতত শীতের আমেজ থাকবে রাজ্যে। আরও দিন চার-পাঁচ মতো ঠান্ডা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেও হালকা শিরশিরানি থাকবে রাতেও। পশ্চিমী ঝঞ্ঝা আসায় তাপমাত্রা বেড়েছিল। তবে সরে যেতেই ফের রাজ্যে হুহু করে ঢুকছে উত্তুরে হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। কোথাও কোথাও পারদ নামতে পারে ১০ ডিগ্রির কাছাকাছি। বেশিরভাগ তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস।
চলতি সপ্তাহে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন আবহাওয়া শুষ্কই থাকছে। বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন: ৯০ টাকার বেতনে ক্যান্টিনে কাজ! আজ গড়েছেন ৫০০ কোটির সাম্রাজ্য, চমকে দেবে চান্দুভাইয়ের কাহিনি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরেও শীতের আমেজ হাওয়া হবে শীঘ্রই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা জেলায় জেলায়। আপাতত ৪-৫ দিন আবহাওয়া একই রকম থাকবে। তবে তারপর থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আপাতত সমতলের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে গত কয়েক দিনে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।












