অনলাইন-অফলাইনে আবেদন করেও পাননি টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল বিক্ষোভ মহিলাদের

Published on:

Published on:

Women protest in Sankrail for not getting Annapurna Yojana after online and offline application
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চালু হওয়ার চার মাসের মধ্যেই মেগা হিট বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই প্রায় দেড় কোটিরও বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এখনও অনেক যোগ্য মহিলা ৩ হাজার টাকা করে পাননি বলে অভিযোগ। এই নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ চলছে।

অনলাইন-অফলাইনে আবেদন করেও অধরা অন্নপূর্ণা যোজনা | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় গত রবিবার থেকে হাওড়ার নানা প্রান্তে বিক্ষোভ চলছে। বুধবার দুপুরে সাঁকরাইলের ধূলাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জুজুরসাহা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় একদল মহিলা। পাশাপাশি পঞ্চায়েত অফিসেও তালা দিয়ে দেওয়া হয়। হাওড়া গ্রামীণের জয়পুরের কুলিয়াঘাট ও আমতা ২ ব্লক অফিসের সামনেও প্রতিবাদ করেন অনেকে।

আরও পড়ুনঃ আইন মেনে ও সুদ সহ পেনশন মেটাতে হবে! বড় রায় হাইকোর্টের, স্বস্তি কর্মীমহলে

বিক্ষোভকারী মহিলাদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করেছিলেন তাঁরা। স্থানীয় পঞ্চায়েত অফিসে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পাশাপাশি ওয়েবসাইটে গিয়েও আবেদন করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও টাকা পাননি। শেষমেষ বিক্ষোভের পথ বেছে নেন তাঁরা।

অন্নপূর্ণা-বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ধূলাগড় পঞ্চায়েত অফিসের সামনে পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। তবে ভারী বৃষ্টির মধ্যেও অবরোধ চালিয়ে যান মহিলারা। ঘটনাস্থলে ছুটে আসেন জয়পুর ও ভাটোরা ফাঁড়ির পুলিশকর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের বিক্ষোভের পর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।

annapurna yojana(100)

এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাওড়ার আমতা ২ ব্লকে প্রায় ১১ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাননি। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু করা অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের আগে কড়া ঝাড়াই-বাছাই করা হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ হলেই উপভোক্তা তালিকায় নাম তোলা হচ্ছে। এবার সেই প্রকল্পের টাকা না পেয়েই বিক্ষোভে নামলেন মহিলারা।