অ্যাকাউন্টে সরাসরি ৩০০০ টাকা! কারা পাবেন যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা?

Published on:

Published on:

Yogyashree Scheme Launched 3000 Stipend for NEET-JEE Aspirants in East Midnapore
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অনেক সময়ই দেখা যায়, মেধা থাকলেও অর্থের অভাবে থমকে যায় স্বপ্ন। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভালো ফল করেও অনেক পড়ুয়া আর এগোতে পারে না। বিশেষ করে যাঁরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান, তাঁদের কোচিংয়ের খরচ বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতাকে মাথায় রেখেই মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme)।

কারা পাবেন এই প্রকল্পের (Yogyashree Scheme) সুবিধা?

এই প্রকল্প মূলত সেই সব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য, যাঁরা ২০২৭ সালে National Eligibility cum Entrance Test (NEET), Joint Entrance Examination (JEE) এবং West Bengal Joint Entrance Examination (WBJEE) পরীক্ষায় বসবেন। তাঁদেরই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই প্রকল্পের (Yogyashree Scheme) সুবিধা পেতে হলে পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

কী ধরনের সুবিধা মিলবে?

যোগ্যশ্রী প্রকল্পের (Yogyashree Scheme) আওতায় নির্বাচিত পড়ুয়াদের ১০ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনিবার ও রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস হবে। প্রতিটি ক্লাসে উপস্থিত থাকার জন্য ৩০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ১০ মাসে মোট ৩০০০ টাকা স্টাইপেন্ড পাবেন ছাত্র-ছাত্রীরা।

কীভাবে করবেন আবেদন?

এই প্রকল্পে অনলাইন ও অফলাইন, দু’ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে যেতে হবে এই ওয়েবসাইটে: https://wbbcdev.webstep.in সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। অফলাইনেও আবেদন করার সুযোগ থাকছে।

Mamata Banerjee Says Yuvasathi Allowance to Start from April

আরও পড়ুনঃ ভোটে কে জিতবে? আসন বাড়বে না কমবে? বড় ভবিষ্যদ্বাণী মমতার

আপাতত কোথায় মিলবে এই সুবিধা?

এই মুহূর্তে রাজ্যের সব জেলার পড়ুয়ারা এই প্রকল্পের (Yogyashree Scheme) সুবিধা পাচ্ছেন না। আপাতত শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সাতটি জায়গায় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত পড়ুয়াদের। তবে ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলার ছাত্র-ছাত্রীদেরও এই প্রকল্পের আওতায় আনা হতে পারে বলে খবর।