বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবক-যুবতীদের জন্য নিয়ে এসেছে এক নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২১ বছর থেকে ৪০ বছর বয়সী সকল যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে রাজ্য সরকারের থেকে পাবেন। আর এই প্রকল্পের নাম দিয়েছেন রাজ্য সরকার যুবসাথী প্রকল্প (Yuva Sathi)। চলতি বছর রাজ্য অর্থ অধিবেশনে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি এই প্রকল্প ঘোষণা করার পর ইতিমধ্যে বহু বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। তবে আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় চিন্তিত অনেকেই। আজকে প্রতিবেদনে রইল মার্চ মাস থেকে টাকা পাওয়ার কথা যেখানে সেখানে যেহেতু অনেকেই টাকা পায়নি। তাই এপ্রিল মাসে কি একসঙ্গে দু মাসের টাকা পাবে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
যুব সাথী প্রকল্পে নয়া খবর, এপ্রিলে কি বকেয়া ভাতা একসঙ্গে মিলবে (Yuva Sathi)
বর্তমানে বিভিন্ন জেলার থেকে খবর পাওয়া যাচ্ছে যে, ইতিমধ্যে ব্যাচ অনুযায়ী যুব সাথীর (Yuva Sathi) টাকা ক্রেডিট করা হচ্ছে। যার কারণবশত যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তারা আগে এই টাকা পাবেন। কারণ তাদের আপডেট সিস্টেমে আপলোড ছিল। যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে।

আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর! মালদহ থেকে বেঙ্গালুরু স্পেশাল ট্রেন, বুকিং শুরু কবে থেকে জানুন
সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনকারীদের তথ্য আগে থেকে যেহেতু সিস্টেমে ছিল। তাই তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। তবে এতে কোন নির্দিষ্ট নিয়ম নয়। জেলাভিত্তিক প্রসেসিং এর ওপর নির্ভর করে এই টাকা দেওয়া হচ্ছে বলে জানা যায়। এছাড়াও রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই প্রকল্প শুরু করা হয়েছিল।
কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার নিয়ে অনেকের মধ্যেই নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরও যারা এখনো পায়নি তাদের মধ্যে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ এই টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে।
অর্থাৎ প্রথমদিকে যারা ডকুমেন্টের Self attested করেননি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এছাড়াও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা Self Attested ছাড়া আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অর্থাৎ শুধুমাত্র এই কারণেই সমস্যা হচ্ছে না। অফলাইনে জমা দেওয়া আবেদন গুলো যারা করেছেন তাদেরও টাকা পেতে বেশ কিছুটা দেরি হচ্ছে।
সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। এছাড়াও কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। পাশাপাশি DBT service সক্রিয় থাকতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলা ভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরই আবেদন Approve করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ আবেদনকারী বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য (Yuva Sathi)।












