বাংলা হান্ট ডেস্ক: মালদাবাসীদের জন্য রয়েছে সুখবর। সামনেই আসছে গরমকাল। যাত্রীদের কথা মাথায় রেখে গরমকাল যাতায়াত ব্যবস্থা ও ভিড় সমান দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। পরিযায়ী শ্রমিক ও যাত্রীদের সুবিধার্থে মালদহ থেকে ব্যাঙ্গালুরুর মধ্যে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘ দূরত্বের যাতায়াতে বড় স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে রইল কবে থেকে আপনি এই টিকিট বুকিং করতে পারবেন এবং কখন এই ট্রেন ছাড়বে সেই বিষয়ে বিস্তারিত সময়সূচী।
বেঙ্গালুরু রুটে মালদহের জন্য স্পেশাল ট্রেন, বুকিং কবে থেকে শুরু (Indian Railways)
জানা যায়, ট্রেন নাম্বার ০৬৫৬৫ এসএমভিবি বেঙ্গালুরু-মালদহ টাউন স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার রাত ২৩:৪০ মিনিটে বেঙ্গালুরু থেকে ছেড়ে তৃতীয় দিনে বিকেল ১৬:৩০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছবে। পাশাপাশি ট্রেনটি ০৫ এপ্রিল থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ১৫টি ট্রিপ চালানো হবে (Indian Railways)।

আরও পড়ুন: হানিমুনে খুন! ছেলেকে হারিয়ে অন্ধকারের শেষে নাতি ‘রাজা’কে ফিরে পেল পরিবার
এছাড়াও ট্রেন নাম্বার ০৬৫৬৬ মালদহ টাউন-এসএমভিবি বেঙ্গালুরু স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার বিকেল ১৬:০০ টায় মালদহ থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ১২:৪৫ মিনিটে বেঙ্গালুরু পৌঁছবে। একইসঙ্গে ০৮ এপ্রিল থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ১৫টি ট্রিপে স্পেশাল এই ট্রেন চলবে। পূর্ব রেলের আওতায় এই ট্রেন দুটি যাতায়াতের পথে নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান ও ডানকুনি স্টেশনে থামবে।
মূলত এই ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের ব্যবস্থা থাকবে। এছাড়াও এই বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, ট্রেন নাম্বার ০৬৫৬৬ মালদহ-বেঙ্গালুরু স্পেশাল ট্রেনের বুকিং ৩০ মার্চ ২০২৬ থেকে পিআরএস কাউন্টার ও অনলাইনে শুরু হবে।
তবে গরমের ছুটিতে যাত্রীদের বাড়ি ফেরা ও কর্মস্থলে যাতায়াতের চাপ সামাল দিতেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর এই উদ্যোগে যাত্রীরা আরও আরামদায়ক পরিষেবা উপভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে (Indian Railways)।












