হানিমুনে খুন! ছেলেকে হারিয়ে অন্ধকারের শেষে নাতি ‘রাজা’কে ফিরে পেল পরিবার

Published on:

Published on:

Raja Raghuvanshi dies due to daughter-in-law's plot old woman cries after seeing grandson
Follow

বাংলা হান্ট ডেস্ক: মেঘালয়ের হানিমুনের ফারিং করা হত্যাকাণ্ড যথারীতি গোটা দেশকে শিউরে তুলেছিল। কারণ মধুচন্দ্রিম এ গিয়ে স্বামী রাজা রঘুবংশী কে (Raja Raghuvanshi) খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্ত্রী সোনাম রঘুবংশীকে। পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার হন প্রেমিক রাজ কুশওয়াহা সহ ভাড়াটে তিন খুনি। দেখতে দেখতে এই ঘটনার প্রায় এক বছর কেটে গিয়েছে। পাশাপাশি প্রয়াত রাজার পরিবারে এসেছে এবার নতুন সদস্য। বাবা হয়েছেন তার দাদা শচীন। পুত্র সন্তানের জন্ম দিয়েছে তার স্ত্রী। নাতনির মুখ দেখে পুত্রহারা রাজার মা বলেছেন, তার রাজা ফিরে এসেছেন।

পুত্রবধূর চক্রান্তে ছেলের মৃত্যু, নাতিকে দেখে কাঁদলেন বৃদ্ধা (Raja Raghuvanshi)

সূত্রের খবর নবজাতকের নামও রাখা হয়েছে রাজা। পরিবারের দাবি একাদশীতে খুন হয়েছিল রাজা রঘুবংশী। ঠিক তেমনি তার ভাইপো জন্মেছে একাদশীতে। সেই আনন্দে আপ্লুত হয়ে রাজার মা ও মা রঘুবংশী বলেছেন,” তাদের ছেলে আবার ফিরে এসেছে”। গোটা পরিবারই এই বিষয়ে একমত। যার কারণবশত ওই সদ্যাজাতের নাম রাখা হয়েছে রাজা (Raja Raghuvanshi)।

Raja Raghuvanshi dies due to daughter-in-law's plot old woman cries after seeing grandson

আরও পড়ুন: DA মেটাতে শেষ মুহূর্তে বড় পদক্ষেপ রাজ্যের, কর্মীদের জন্য বড় আপডেট

পাশাপাশি সকলেই মনে করছেন ঈশ্বরের আশীর্বাদে ফের পরিবারে তাদের সন্তান ফিরে এসেছে। প্রসঙ্গত, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের।

এই বিষয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজার স্ত্রী সোনমের সঙ্গে প্রেম ছিল তার বাবার কারখানার কর্মী রাজের। অভিযোগ, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ইন্দোর থেকে তিন ভাড়াটে গুন্ডা আকাশ রাজপুত, বিশাল চৌহান, আনন্দ কুরমিকে এনে রাজাকে খুন করান তঁারা। খুনের জন‌্য তারা গুন্ডাদের ২০ লাখ টাকা দিয়েছিলেন।

এরপর ৮ জুন উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেন সোনম। এর একদিন পরে ধরা পড়ে তার প্রেমিক রাজও। এরপর ৭৯০ পাতার চার্জশিটে সোনমের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে (Raja Raghuvanshi)।