যুবসাথীর টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? ২ মিনিটে খবর জানতে পারবেন বাড়িতে বসেই

Published on:

Published on:

Yuba Sathi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের (Government Of West Bengal) নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু আবেদন করার পরও অনেকেরই অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকছে না। এদিকে আগামীকাল ৪ মে ভোটের ফলাফল। তাহলে কী মে মাসের টাকা মিলবে না?

বেকারভাতার নিয়ে জরুরি তথ্য | Yuvasathi

যুবসাথী নিয়ে সমস্যার কথা জানাতে ভোটের আগেই হোয়াটসঅ্যাপের নম্বর চালু করেছে সরকার। ফোনে ৬২৯২২৪৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই প্রকল্পের বর্তমান স্টেটাস জানা যাবে। ভাতা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। প্রতিদিনই সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে (ছুটির দিন বাদে)। পাশাপাশি নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমেও কানেক্ট হওয়া যাবে।

মনে করা হচ্ছে নির্বাচনের রেজাল্টের পরেই এই টাকাগুলি রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে। যদি ভোটের ফলাফলের পর বর্তমান সরকারই পুনরায় ক্ষমতায় আসে, তবে চলমান প্রকল্পগুলি একইভাবে চলবে। উপভোক্তাদের চিন্তার কোনো কারণ নেই।

চলমান প্রকল্পগুলি আগের নিয়মে চললেও নতুন করে মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি সম্পন্ন হতে কিছুটা সময় লেগে যাবে। তাই, মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিক করে দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

তবে নতুন সরকার এলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। নতুন সরকার নির্বাচনের আগে জনগনকে প্রতিশ্রুতি দিয়ে ভরিয়ে দিয়েছিল। বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নতুন প্রকল্প চালু করা হতে পারে। ভাতার পরিমাণও দ্বিগুন হতে পারে। তবে নয়া সরকার এলে নতুন নিয়মে টাকা দেওয়ার ক্ষেত্রে পুরনো ডেটাবেস ব্যবহার করে বর্ধিত টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে নাকি নতুন করে আবারও ফর্ম ফিলাপ করতে হবে, তা নিয়ে স্পষ্ট আপডেট এখনও পর্যন্ত নেই।

সেই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা হাতে পেতে আরও বেশ কিছুটা বেশি সময় লেগে যেতে পারে বলে মনে কড়া হচ্ছে। আপাতত উপভোক্তাদের ৪ঠা মে সরকার গঠনের পর সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। এই মাসে উপভোক্তাদের টাকা পেতে কিছুটা সময় দেরি হলেও ভাতা ঠিক মিলবে বলে মনে করা হচ্ছে।

Yuvasathi

আরও পড়ুন: এবার ‘টার্গেট’ ইউরোপীয় ইউনিয়ন! বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।