যুবসাথীতে কবে ঢুকবে টাকা? ২ মিনিটে খবর জানতে পারবেন বাড়িতে বসেই

Published on:

Published on:

Yuvasathi Scheme(7)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটবঙ্গে রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু আবেদন করার পরও অনেকেরই অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকছে না।

বেকারভাতার নিয়ে নয়া আপডেট | Yuvasathi

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের টাকা আগেই ছাড়া শুরু হয়ে গিয়েছে। তবে সকলে এখনও টাকা পাননি। কারণ, অনেক ক্ষেত্রে সরকারি পোর্টাল ডব্লিউবিআইএফএমএস (WBIFMS) সঠিক তথ্য দেখাতে পারছে না। কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, কোথাও আইএফএসসি কোড এ ভুল থাকছে।

আবার আগামীকাল থেকে নির্বাচন। বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ছন্দে হচ্ছে না। ব্লক উন্নয়ন আধিকারিকদের (BDO) লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় সময় লেগে যাচ্ছে অনেক সময়।

যুবসাথী নিয়ে সমস্যার কথা জানাতে সম্প্রতি হোয়াটসঅ্যাপের নম্বর চালু করেছে সরকার। ফোনে ৬২৯২২৪৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই প্রকল্পের বর্তমান স্টেটাস জানা যাবে। ভাতা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। প্রতিদিনই সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে (ছুটির দিন বাদে)। পাশাপাশি নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমেও কানেক্ট হওয়া যাবে।

আরও পড়ুন: ‘একজন মুখ্যমন্ত্রী, তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়তে পারে না!’ I-PAC মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Yuva Sathi haven't received your yuvasathi allowance even in april

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।