৪ তারিখ রেজাল্ট, মে মাসে কবে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে? জানুন

Published on:

Published on:

government scheme(6)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দু’দফায় রাজ্যে বিধানসভা ভোট শেষ। এবার ফলাফলের পালা। আগামীকাল ৪ মে ভোটের ফলাফল সামনে আসবে। সকলের নজর এখন সেদিকে। তবে এরই মধ্যে চর্চা চলছে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প (Government Scheme) যেমন লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), যুবসাথী (Yuvasathi Scheme) এসব নিয়ে। মে মাসে এই প্রকল্পগুলির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? জেনে নিন আপডেট।

রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi) নিয়ে বর্তমানে চর্চার শেষ নেই। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে গিয়েছে। এপ্রিলেও মিলেছে। তবে ভোটের ফলাফল থাকায় খুব স্বাভাবিকভাবেই উপভোক্তাদের চিন্তা হচ্ছে চলতি মাসের ভাতা নিয়ে। কবে মিলবে বেকারভাতা?

লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর টাকা কবে মিলবে? Government Scheme

যেহেতু ৩ তারিখ রবিবার এবং তারপর ভোটের ফলাফল তাই মনে কড়া হচ্ছে নির্বাচনের রেজাল্টের পরেই এই টাকাগুলি রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে। যদি ভোটের ফলাফলের পর বর্তমান সরকারই পুনরায় ক্ষমতায় আসে, তবে চলমান প্রকল্পগুলি একইভাবে চলবে। উপভোক্তাদের চিন্তার কোনো কারণ নেই।

চলমান প্রকল্পগুলি আগের নিয়মে চললেও নতুন করে মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি সম্পন্ন হতে কিছুটা সময় লেগে যাবে। তাই, মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিক করে দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

তবে নতুন সরকার এলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। নতুন সরকার নির্বাচনের আগে জনগনকে প্রতিশ্রুতি দিয়ে ভরিয়ে দিয়েছিল। বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নতুন প্রকল্প চালু করা হতে পারে। ভাতার পরিমাণও দ্বিগুন হতে পারে। তবে নয়া সরকার এলে নতুন নিয়মে টাকা দেওয়ার ক্ষেত্রে পুরনো ডেটাবেস ব্যবহার করে বর্ধিত টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে নাকি নতুন করে আবারও ফর্ম ফিলাপ করতে হবে, তা নিয়ে স্পষ্ট আপডেট এখনও পর্যন্ত নেই।

government scheme

আরও পড়ুন: সরকারি কর্মীদের চাকরি যাওয়ার হুঁশিয়ারি ! ভোট গণনায় গাফিলতি বরদাস্ত করবে না কমিশন

সেই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা হাতে পেতে আরও বেশ কিছুটা বেশি সময় লেগে যেতে পারে বলে মনে কড়া হচ্ছে। আপাতত উপভোক্তাদের ৪ঠা মে সরকার গঠনের পর সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। এই মাসে উপভোক্তাদের টাকা পেতে কিছুটা সময় দেরি হলেও ভাতা ঠিক মিলবে বলে মনে করা হচ্ছে।