বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের যুবকদের জন্য বড় সুযোগ। ‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) ফর্ম জমা নেওয়ার বিশেষ ক্যাম্প শুরু হতে চলেছে। ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় এই ক্যাম্প বসবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। তাই আগে থেকেই জেনে নেওয়া দরকার, আপনার এলাকায় কবে এবং কোথায় ক্যাম্প বসছে। জেনে নিন।
১৬ ফেব্রুয়ারি থেকেই ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা (Yuvasathi Scheme)
সরকারি সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলার কথা ছিল। তবে ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায়, কার্যত ১৬ ফেব্রুয়ারি থেকেই ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, হাতে খুব বেশি সময় নেই। যারা আবেদন করতে চান, তাঁদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা উচিত।
অনলাইনে কীভাবে জানবেন আপনার এলাকার ক্যাম্প?
বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ক্যাম্পের নির্দিষ্ট লোকেশন জানা যাবে। এজন্য নির্দিষ্ট সরকারি পোর্টাল apas.wb.gov.in-এ যেতে হবে। সেখানে সরাসরি ‘Find Your Camp’ অপশন দেওয়া রয়েছে। ওয়েবসাইটে ঢুকে প্রথমে নিজের জেলার নাম নির্বাচন করতে হবে। এরপর বিধানসভা ও ব্লকের নাম বেছে নিতে হবে। সঠিক তথ্য দিলে স্ক্রিনে দেখাবে আপনার ব্লকের কোন জায়গায় ক্যাম্প বসছে, যেমন কোনো স্কুল, বাজার বা সরকারি অফিস প্রাঙ্গণ। উদাহরণ হিসেবে, পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভায় রায়না ২ নম্বর ব্লকের মাধবডির কৃষক বাজারের সামনে ক্যাম্প বসার তথ্য দেখা যাচ্ছে। আবার জামালপুর বিধানসভায় বিডিও অফিস চত্বরে ক্যাম্প হওয়ার সম্ভাবনার উল্লেখ রয়েছে।
“Camp scheduling is under process” দেখালে কী করবেন?
অনেক সময় স্ট্যাটাস চেক করতে গিয়ে স্ক্রিনে “Camp scheduling is under process” লেখা দেখা যেতে পারে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এর অর্থ, আপনার এলাকার ক্যাম্পের স্থান বা তারিখ এখনও চূড়ান্ত হয়নি বা পোর্টালে তথ্য আপলোডের কাজ চলছে। এক্ষেত্রে কিছুক্ষণ পর বা একদিন পরে আবার চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ কৃষি শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত, দুই কিস্তিতে ৪ হাজার টাকা দেবে রাজ্য
শুধুমাত্র ওয়েবসাইটের উপর নির্ভর না করে স্থানীয় ঘোষণার দিকেও নজর রাখতে হবে। পঞ্চায়েত বা পুরসভা এলাকায় সাধারণত মাইকিং করে ক্যাম্পের নির্দিষ্ট স্থান ও সময় জানানো হয়। সেই ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ক্যাম্পে উপস্থিত হতে হবে (Yuvasathi Scheme)।












