যুবসাথীর বদলে ‘যুবশক্তি ভরসা কার্ড’! বেকারদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ৩০০০? জেনে নিন

Published on:

Published on:

Yuva Shakti Varosa Card
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী (Yuvasathi) প্রকল্প এনে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বেকারভাতার ব্যবস্থা করেছিল তৃণমূল। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে সরকার বদলেছে। তৃণমূলকে সরিয়ে এসেছে বিজেপি (BJP)। তারপর থেকেই যুবসাথী প্রকল্পের ভবিৎষত নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সরকার বদল হওয়ায় মিলবে যুবসাথী? এই প্রশ্নই উঠছিল।

যুবসাথী না যুবশক্তি? Yuvasathi, Yuva Shakti Varosa Card

জানিয়ে রাখি, যুবসাথীর বদলে যুবশক্তি (Yuva Shakti Varosa Card) প্রকল্প চালু করছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে ‘যুবশক্তি ভরসা’ কার্ড চালু হয়। ক্ষমতায় আসলে রাজ্যের বেকার যুবকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সময়। এখনও অনলাইনে এই প্রকল্পের আবেদন শুরু হয়নি।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি সরকার তরফে। তবে এখনও পোর্টালটি নতুন আবেদনের জন্য খোলা হয়নি। বর্তমানে রাজ্য সরকারের বাংলার যুব সাথী প্রকল্প চালু রয়েছে।

অনুমান করা হচ্ছে এই যুবশক্তি ভরসা কার্ড নতুন সরকার প্রশাসনিক কাঠামো সম্পন্ন করার পর শুরু হতে কিছুটা সময় লাগবে। জুন মাসে রেজিস্ট্রেশন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরুও হয়ে যায়।

যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার পালাবদলের পর ‘যুবশক্তি ভরসা কার্ড’। এই প্রকল্পে আবেদনের জন্য অফিসিয়াল লিঙ্ক আসা পর্যন্ত অপেক্ষা করুন। সরকারি নথিগুলি প্রস্তুত রাখুন।

BJP Yuva Shakti Card Promised for Youth in Bengal

আরও পড়ুন: অমিত শাহকে ‘হুমকি’র অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের, জামিন অযোগ্য ধারাতেও মামলা

প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগতে পারে?

আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, ব্যাঙ্ক পাসবুক, সাম্প্রতিক পাসপোর্ট ছবি।