বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়াকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে একাধিক সভায় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পাঁচটি ধারায় মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।
অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির মধ্যে কয়েকটি ধারা আবার জামিন অযোগ্য বলেও দাবি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফেও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) FIR মামলা
এক সমাজকর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে বলে একাধিক সূত্রে দাবি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সভা থেকে তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা উত্তেজনা ছড়াতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করেও হুমকির সুরে মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ।
সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই পুলিশ পাঁচটি ধারায় মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এর আগে রাজ্য পুলিশের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এভাবে FIR দায়েরের ঘটনা কার্যত শোনা যায়নি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
এদিন শনিবার কালীঘাটে নিজের বাসভবনে দলীয় প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। দলের অন্দরে ক্ষোভ, হতাশা এবং দলবদলের জল্পনার আবহে বৈঠক থেকে কড়া বার্তা দেন মমতা। তিনি স্পষ্ট বলেন, যাঁরা দল ছাড়তে চান, তাঁরা চলে যেতে পারেন। কাউকে জোর করে আটকে রাখা হবে না। যাঁরা থাকবেন, তাঁদের নিয়েই নতুন করে দল গড়ে তোলার কথা জানান তৃণমূল নেত্রী।

আরও পড়ুনঃ ‘এভাবে চলতে পারে না’, অবৈধ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য হাই কোর্টের
দলীয় সূত্রে খবর, ভোটের ফলের ধাক্কা সামলে নেতাকর্মীদের মনোবল বাড়াতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠক থেকেই মমতা কর্মীদের এলাকায় ফিরে গিয়ে ভাঙচুর হওয়া বা বন্ধ থাকা দলীয় কার্যালয় মেরামত করার নির্দেশ দেন। এমনকি প্রয়োজনে তিনি নিজেও গিয়ে দলীয় কার্যালয়ে রং করবেন বলেও জানান। মমতার কথায়, তৃণমূল কোনও পরিস্থিতিতেই মাথা নত করবে না। আর সেই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে FIR ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।













