Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল বদল, প্রায় ১০ কোটি রাজ্যবাসীর আভা অ্যাকাউন্ট সম্পূর্ণ

স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল বদল, প্রায় ১০ কোটি রাজ্যবাসীর আভা অ্যাকাউন্ট সম্পূর্ণ

Soumita Paul

Published on: September 27, 2026

Soumita Paul

Published on: September 27, 2026

10 crore residents of West Bengal completed ABHA account
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ধীরে ধীরে ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া জোরকদমে এগোচ্ছে। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, এই কাজে ইতিমধ্যেই প্রায় ১০ কোটি রাজ্যবাসীর আভা অ্যাকাউন্ট (Abha Account) তৈরি হয়ে গিয়েছে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে নার্সিংহোম—হাজার হাজার স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে। সাধারণ মানুষের জন্য তৈরি করা হচ্ছে ডিজিটাল স্বাস্থ্য-পরিচয়।

KPS Admission 2026
SNU Admission 2026

ইতিমধ্যেই ১০ কোটি রাজ্যবাসীর আভা অ্যাকাউন্ট (Abha Account)‌ তৈরি

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় রোগীদের সাথে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদারদের তথ্যও একটি নির্দিষ্ট রেজিস্ট্রিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই হেলথকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রি বা HPR-এ এখনও রাজ্যের বহু চিকিৎসক এবং নার্সিংকর্মীর নাম যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে সরকারি স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও নার্সিংকর্মীদের একটা বড় অংশের রেজিস্ট্রেশন এখনও বাকি বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা যাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে HPR-এ নাম তোলার প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত হচ্ছে বলেই দপ্তর সূত্রে খবর।

সরকারি ও বেসরকারি মিলিয়ে ইতিমধ্যেই ১৪ হাজারের বেশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নার্সিংহোম এবং অন্যান্য বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিপুল সংখ্যার মধ্যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে প্রায় ১২ হাজার। অর্থাৎ রাজ্যের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির একটি বড় অংশ ইতিমধ্যেই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর পাশাপাশি প্রায় ২২০০ নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের নামও রেজিস্ট্রিতে নথিভুক্ত হয়েছে।

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মূল লক্ষ্যগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন স্তরকে একটি ডিজিটাল কাঠামোর মধ্যে নিয়ে আসা। সেই ব্যবস্থায় একজন সাধারণ নাগরিকের স্বাস্থ্য-পরিচয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই চিকিৎসক, নার্স এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঠিক তথ্যও প্রয়োজনীয়। ফলে তিনটি ক্ষেত্রেই ধাপে ধাপে রেজিস্ট্রেশন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

10 crore residents of West Bengal completed ABHA account

আরও পড়ুন : বকেয়া DA মেটাতে এইচআরএমএস-এ পে এন্ট্রি বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর

রাজ্যে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার পরিধি ক্রমশ বাড়ছে। প্রায় ১০ কোটি মানুষের আভা অ্যাকাউন্ট তৈরি এবং ১৪ হাজারের বেশি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রেজিস্ট্রির আওতায় আনার পর এবার নজর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদারদের নথিভুক্তির দিকে।

Related Stories

View All
10 crore residents of West Bengal completed ABHA account

স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল বদল, প্রায় ১০ কোটি রাজ্যবাসীর আভা অ্যাকাউন্ট সম্পূর্ণ

West Bengal Government Plans 4702 Crore Mega Drainage Project for Howrah-Bally

বর্ষায় হাওড়া-বালির জলযন্ত্রণা মেটাতে বড় উদ্যোগ, ৪৭০২ কোটির নিকাশি প্রকল্পের ফাইল দিল্লিতে

dearness allowance(329)

বকেয়া DA মেটাতে এইচআরএমএস-এ পে এন্ট্রি বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর

৮০০০ টাকার পেমেন্ট ২০০০ করে চার ধাপে করলেও বসবে MDR? বুঝে নিন হিসেব

Breaking News

View All
Election Commission of India breaks silence on allegations surrounding the SIR controversy

SIR নিয়ে মতবিরোধের অভিযোগেই তুঙ্গে বিতর্ক! চিঠি, ফর্ম ৬, ECINet নিয়ে মুখ খুলল কমিশন

September 27, 2026

বিশ্বকাপ জিততে হলে এই দুই তারকাকে সুযোগ দিন! গম্ভীরকে পরামর্শ প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের

September 27, 2026
West Bengal BJP Appoints 43 District In-Charges

জেলা ধরে সংগঠন সাজানোর কাজ শুরু, ৪৩ ইনচার্জের নাম ঘোষণা বিজেপির

September 27, 2026
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে দরকার হচ্ছে ২০০২ সালের নথি? বঞ্চিতদের সতর্ক করে বার্তা প্রশাসনের

September 27, 2026
Cooking Tips find out the right amount of garlic for perfect chicken

পুজোয় জমজমাট ভূরিভোজ, দেখে নিন ঝাল ঝাল লঙ্কা মুরগির রেসিপি

September 27, 2026
Jhilimili to Kolkata bus service started, know route

জঙ্গলমহল থেকে কলকাতার পথে নতুন সরকারি বাস! ঝিলিমিলি-কলকাতা রুটে কোথায় কোথায় স্টপেজ?

September 27, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য