রকেটের গতি! ৫ দিনেই ১৮ শতাংশ বৃদ্ধি টাটা গ্রুপের এই শেয়ারে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে টাটা গ্রুপের একটি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের নজর কেড়েছে। মূলত, টাটা গ্রুপের কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ৫ টি ট্রেডিং দিনে, এই কোম্পানির শেয়ারের দাম ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই NBFC শেয়ার গত শুক্রবার ৬৮৮.৭৫ টাকায় খোলে। যেটি ৬.৮০ শতাংশ বেড়ে ৭৪১ টাকার ইন্ট্রা-ডে হাই-তে দামে পৌঁছে যায়। তবে, শুক্রবার বাজার বন্ধের সময়ে টাটা ইনভেস্টমেন্টের শেয়ার BSE-তে ১.৭৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৭০৬.৮০ টাকার স্তরে বন্ধ হয়েছে।

টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ারে রকেটের গতি:

এই উত্থানের কারণ: মূলত, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ারের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে একটি রিপোর্ট। যেটি ইঙ্গিত দেয় যে এন. চন্দ্রশেখরন ফের একবার টাটা সন্সের দায়িত্ব পেতে পারেন। অর্থাৎ, তাঁকে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। জানিয়ে রাখি যে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনে টাটা সন্সের ৬৮.৫১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

18 percent increase in 5 days in this share of Tata Group.

শেয়ারের টার্গেট প্রাইস: বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুসারে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের টার্গেট প্রাইস সম্পর্কে, ব্রোকারেজ ফার্ম অ্যাঞ্জেল ওয়ানের রাজেশ ভোঁসলে জানিয়েছেন, ‘এই শেয়ারটি বেশ পজিটিভ দেখাচ্ছে। অদূর ভবিষ্যতে শেয়ারটি ৮৩০ টাকার টার্গেট প্রাইসে পৌঁছতে পারে। প্রতি শেয়ারে সাপোর্ট প্রাইস হল ৬৭০ থেকে ৬৮০ টাকা। স্টপ লস ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।’ এদিকে, অ্যাক্সিস ডাইরেক্টের টেকনিক্যাল রিসার্চ হেড রাজেশ, প্রতি শেয়ারের টার্গেট প্রাইস ৮২০ থেকে ৮৫০ টাকা নির্ধারণ করেছেন। যার সাপোর্ট লেভেল ৬৩০ টাকা এবং ৫৮০ টাকা।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্কে ক্রমশ হচ্ছে উন্নতি! ভিসার পর এবার শুরু হতে চলেছে এই বিশেষ পরিষেবা

শেয়ারের সামগ্রিক পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম গত বছরে ১৬ শতাংশ বেড়েছে। এদিকে, ৩ বছরে এই শেয়ারের দাম ২৩৫ শতাংশ বেড়েছে। এছাড়াও, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম ৫ বছরে ৫৬৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি, ১০ বছরে কোম্পানির শেয়ারের দাম ১,৩৯৫ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকে টোল প্লাজায় লাগু হচ্ছে নয়া নিয়ম, দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন

জানিয়ে রাখি যে, গত বছরের অক্টোবরে, কোম্পানির শেয়ার বিভক্ত করা হয়। টাটা ইনভেস্টমেন্টসের শেয়ারগুলিকে ১০ ভাগে ভাগ করা হয়েছিল। ফলস্বরূপ, কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা থেকে কমে ১ টাকা প্রতি শেয়ারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে, কোম্পানিটি প্রতি শেয়ারে ২৭ টাকার ডিভিডেন্ড প্রদান করেছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।